চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল জাজিরা নিউজ সাইট নিয়ে রিজভীর আহাজারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা সাইট বাংলাদেশ সরকার ব্লক করে দিয়েছে দাবি করে তা নিয়ে আহাজারি প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন: বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা’র ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে তিনজনকে গুম করার অভিযোগ উঠেছে। প্রচ্ছায়া লিমিটেডের ৩ কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়েছে। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে আল-জাজিরা ব্লক করে দিয়েছে সরকার।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন: বাংলাদেশ থেকে এখন আর তাদের ওয়েব সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো, সত্যকে গলা টিপে রাখতে চায় তারা। বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে হত্যা করছে তারা। শুধুমাত্র সত্য প্রকাশের কারণে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামী টিভি, পিস টিভি বন্ধ করে দিয়েছে। ‘আমার দেশ’সহ বহু পত্রিকা বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন: বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন, মিডনাইট নির্বাচন ইত্যাদির সাফল্যে আত্মহারা হওয়ার জন্যই শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার মতোই ক্ষমতাশালী ব্যক্তিদের মাথায় আঁধার নেমেছে। আর এজন্যই তারা গুম-খুনের খেলায় বেপরোয়া ভাব দেখাচ্ছে। অবৈধ ক্ষমতার অহংকার মানুষকে বিবেক শূন্য করে তোলে।

বিএনপির এই মুখপাত্র বলেন: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংগঠন প্রকাশ্যে কিংবা তাদের গোপন সংস্থাগুলোর মাধ্যমে এই গুম-খুন করা হচ্ছে। এই গুম-খুনের সাথে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত বলে তথ্য-প্রমাণসহ বিদেশি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। নিজেদের ব্যবসায়িক কারণেও গুম করা হচ্ছে মানুষকে। কোনো মানুষেরই জীবনের নিরাপত্তা নেই। সরকারের গোপন সংস্থার লোকজন ওঁৎ পেতে আছে।

ট্যাগ: আল-জাজিরাগুমবিএনপিরিজভীসংবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহনাজ রহমতউল্লাহ’র দাফন সম্পন্ন

পরবর্তী

‘সে হারালো কোথায় কোন দূর অজানায়’

পরবর্তী

‘সে হারালো কোথায় কোন দূর অজানায়’

সিলেটে

চলন্ত বাসে হেলপারের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুতে সিলেটে বিক্ষোভ, রাস্তা অবরোধ

সর্বশেষ

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT