চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-আমিনের ‘পঞ্চবাণে’ ঘায়েল রূপগঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

গতির সঙ্গে সুইং। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এই আল-আমিন হোসেন যেন অপ্রতিরোধ্য। ৯ ওভার হাত ঘোরাতে হয়েছে। তার মধ্যে মেডেন একটি। রান খরচ করেছেন ৪৯। সঙ্গে ধরে ধরে পাঁচটি উইকেট। আর তাতেই প্রাইম ব্যাংকের কাছে ৬৬ রানে হার দেখতে হয়েছে মাশরাফি, মুশফিকহীন লিজেন্ড অব রূপগঞ্জকে।

এই রাউন্ডের পর ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পাঁচ ম্যাচের তিনটিতে জয় রূপগঞ্জের। তারা আছে পঞ্চমস্থানে।

শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে দলটি। পাকিস্তানি ক্রিকেটার রাফাতুল্লাহ মোহাম্মদ ১২৫ বলে ১২৮ রান করে দলের স্কোর বড় করেন। দ্বিতীয় সর্বোচ্চ আসিফ আহমেদের, ৪৭।

মোহাম্মদ শরীফ ১০ ওভার হাত ঘুরিয়ে ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট সৈয়দ রাসেল, মুরাদ খান এবং জালাজ সাক্সেনার।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রূপগঞ্জ। মিডল অর্ডারে নাঈম ইসলাম ১২৭ বলে ৯৫ রান করে দলকে পথে রাখার চেষ্টা করেন। আল-আমিন হোসেন তাকে বোল্ড করে প্রাইম ব্যাংকের আশা উজ্জ্বল করেন।

নাঈম ফিরে যাওয়ার পর আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। অধিনায়ক মোশাররফ হোসেন ৪২ করে থেমে যান। বাকিরা পরাজয় দেখেই মাঠ ছাড়েন।

Jui  Banner Campaign
ট্যাগ: আল-আমিনপ্রাইম ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT