চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-আকসা মসজিদ: এবার ক্যামেরা বসালো ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

মুসলিম-ইহুদি ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান হিসেবে বিবেচিত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশ মুখে ক্যামেরা বসিয়েছে ইসরায়েল। তবে ক্যামেরা বসানোর ব্যাপারে ফিলিস্তিনিদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

মুসলমানদের কাছে হারাম আল-শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পেল মাউন্ট নামে পরিচিত পবিত্র এই জায়গাটিতে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উত্তেজনা ও বিক্ষোভের মধ্যেই সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হলো।

এর আগে এক হামলায় দু’জন ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার পর থেকেই নিরাপত্তা বৃদ্ধির পদক্ষেপ নেয়া হয়। এর অংশ হিসেবে ইসরায়েল আল-আকসা মসজিদে ঢোকার পথে মেটাল ডিটেক্টর বসায় এবং ৫০ বছরের কম বয়ষ্কদের সেখানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পবিত্র স্থানটির ওপর ‘দখলদার ইসরায়েলিদের আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায়’ ক্ষুদ্ধ ফিলিস্তিনি মুসলিমরা এর তীব্র প্রতিবাদ করে।

পূর্ব জেরুজালেমের বাসিন্দা আয়াত আবু লিদবাহ বলছেন, এসব নিরাপত্তা ব্যবস্থার ফলে মুসলিমদের এখানে নামাজ পড়ায় বাধা সৃষ্টি হচ্ছে। মেটাল ডিটেক্টর গেটগুলোর ব্যাপারে তিনি বলেন, “এসব গেট আমাদের ধর্মের ওপর প্রভাব ফেলছে। এটা একটা পবিত্র জায়গা এবং সে কারণেই এগুলো সরিয়ে ফেলা উচিত। আমরা এখানে আল্লার কাছে প্রার্থনা করতে যাই , এখানে প্রবেশে বিরত রাখার জন্য কোন গেট থাকা উচিত নয়।”

এই ইলেকট্রনিক গেট বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা দানা বেঁধেছিল তার চূড়ান্ত রূপ পায় শুক্রবার জুমার নামাজের পর থেকে। দুই তরফের সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ছুরিকাঘাতে নিহত হয়েছে তিন জন ইসরায়েলি।

এর পর ইসরায়েলের মনোভাবে একটা পরিবর্তনের আভাস পাওয়া যায়। একজন উর্ধতন ইসরায়েলি কর্মকর্তা মুসলিম বিশ্বের প্রতি বিকল্প নিরাপত্তা পদক্ষেপ কী হতে পারে তার প্রস্তাব দেবার আহ্বান জানিয়ে বলেন, এগুলো ইসরায়েল বিবেচনা করবে। এখন ওই এলাকায় নতুন নিরাপত্তা ক্যামেরা বসানো হয়েছে।

Reneta

ইসরায়েলি সংবাদমাধ্যমেও আভাস দেয়া হচ্ছে এর ফলে হয়তো মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়া সম্ভব হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল-আকসা মসজিদইসরায়েলফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT