চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল আকসা মসজিদে ইসরায়েলের হামলায় ওআইসির নিন্দা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১১:৩৫ পূর্বাহ্ন ১২, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর্যপুরি হামলার ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা- ওআইসি’র জরুরি বৈঠকে তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।

অনলাইনে আজ ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) আল আকসা মসজিদে ও গাজা উপত্যাকায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনীদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। এছাড়া জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ফিলিস্তিন পরিবারকে তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ করার ও তীব্র নিন্দা জানান।

রাষ্ট্রদূত বলেন, আমরা মনে করি ফিলিস্তিনীদের তাঁদের জমি ও বাড়িঘর থেকে উচ্ছেদ ও নির্মূল করা ইসরাইলী দখলদার বাহিনীর একটি নিয়মিত প্রচেষ্টা হয়ে দাঁড়িয়েছে। পবিত্র আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনের অন্যান্য অংশে ইসরায়েলি বাহিনী কর্তৃক এ জাতীয় নির্মম হামলা ফিলিস্তিনীদের অধিকার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করছে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আমরা দেখছি যে, অনেক দেশ এবং আন্তর্জাতিক সংস্থা নিরস্ত্র ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানাচ্ছে, তবে আমরা মনে করি দখলদার ইসরায়েলি বাহিনীকে এ ধরণের কাজ থেকে বিরত রাখার জন্য এটাই যথেষ্ট নয়।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এবং অদূর ভবিষ্যতে ইসরায়েলকে এ জাতীয় হামলা, নৃশংসতা ও উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত রাখতে বাস্তবভিত্তিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহবান জানাই। আমরা ওআইসিকে এ বিষয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের প্রচেষ্টা দিগুন করার আহবান জানাই।

Reneta

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ফিলিস্তিনীদের সাথে সবসময়ই একাত্মতা প্রকাশ করে এবং তাঁদের ভুমিতে তাঁদের ন্যায্য অধিকারের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরায় প্রকাশ করছি। বাংলাদেশ জাতিসংঘে গৃহীত প্রস্তাবসমূহ, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টেট রোড ম্যাপ এর আলোকে ফিলিস্তিন সমস্যার সমাধান প্রক্রিয়াকে সমর্থন করে।

সভায় ফিলিস্তিন, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, জিবুতি, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, ইরাক, মরক্কোসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিগন বক্তব্য প্রদান করেন।

স্থায়ী প্রতিনিধিরা পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর এ হামলার তীব্র নিন্দা করেন এবং তা অবিলম্বে বন্ধের আহবান জানান। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা পত্র গৃহীত হয়। নাইজারের স্থায়ী প্রতিনিধি এ সভায় সভাপতিত্ব করেন।

এর আগে বাংলাদেশ সরকার গত ১০ মে ২০২১, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের অধিরকারের প্রতি বাংলাদেশের সমর্থন পূনর্ব্যক্ত করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল-আকসা মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩০ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

আন্তর্জাতিক বাজারে আবার ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো ২০২৬, অংশ নেবে ৪০০ প্রতিষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মার্চ ২৪, ২০২৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: সংগৃহীত।

আইএমএফ-এর প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT