চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আল্লাহ তায়ালা জজ সাহেবরে মাফ কইরে দিক’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:০৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
ডিজিটাল শর্ট, বাংলাদেশ, মাল্টিমিডিয়া
A A

বুধবার দুপুর। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় শুনলেন দণ্ডিতরা। এরপর তারা একে একে আদালত চত্ত্বর ত্যাগ করছিলেন। ঠিক সেই সময়ই তাদের একজন, বিচারকের জন্য আল্লাহ’র কাছে মাফ চেয়ে বলে উঠেন ‘আল্লাহ তায়ালা জজ সাহেবরে মাফ কইরে দিক’।

বুধবার দুপুর পৌনে তিনটার দিকে আদালত থেকে কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যানে থাকা সাজাপ্রাপ্ত জঙ্গিদের একজন এ কথা বলেন।

প্রিজন ভ্যানে থাকা অন্য জঙ্গিদের কেউ কেউ বলেন, এ রায় ফরমায়েশি রায়, জজ সাহেব সরকারের ইচ্ছা অনুযায়ী এ রায় দিয়েছে, আমরা এ রায় মানি না।

এ সময় প্রিজন ভ্যানের অন্য প্রান্ত থেকে আরেক জঙ্গি বলে উঠেন, ‘আল্লাহ তায়ালা জজ সাহেবরে মাফ কইরে দিক, এ রায় আমরা মানি না।’

বুধবার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণা করেন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

এ রায়কে ফরমায়েশি রায় বলে উল্লেখ করেন জঙ্গিরা
Reneta

মৃত্যুদণ্ডাদেশ যাদের
১. লুৎফুজ্জামান বাবর, ২. মো. আব্দুস সালাম পিন্টু, ৩. মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন, ৪. মাওলানা শেখ আব্দুস সালাম, ৫. মো. আব্দুল মাজেদ ভাট ওরফে মো. ইউসুফ ভাট, ৬. আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মাদ ওরফে জিএম, ৭. মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, ৮. মহিবুল্লাহ মফিজুর রহমান ওরফে অভি, ৯. মাওলানা আবু সাঈদ ওরফে ডাক্তার জাফর, ১০. আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, ১১. মো. জাহাঙ্গীর আলম, ১২. হাফেজ মাওলানা আবু তাহের, ১৩. হোসাইন আহম্মেদ তামিম, ১৪. মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জানদাল ওরফে মাসুম বিল্লাহ, ১৫. মো. রফিকুল ইসলাম ওরফে সবুজ ওরফে খালিদ সাউফুল্লাহ ওরফে শামিম ওরফে রাশেদ, ১৬. মো. উজ্জ্বল ওরফে রতন, ১৭. মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ১৮. ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং ১৯. মো. হানিফ।

এদের বিরুদ্ধে ৩০২, ৩৪ এবং ১২০ ধারায় মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ যাদের
১. তারেক রহমান, ২. হারিছ চৌধুরী, ৩. শাহাদত উল্যাহ ওরফে জুয়েল, ৪. মাওলানা আব্দুর রউফ ওরফে পীর সাহেব, ৫. মাওলানা সাব্বির আহমদ, ৬. আরিফ হাসান ওরফে সুমন, ৭. হাফেজ মাওলানা ইয়াহিয়া, ৮. আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, ৯. আরিফুল ইসলাম ওরফে আরিফ, ১০. মহিবুল মুত্তাকিন, ১১. আনিসুল মুরছালিন, ১২. মোহাম্মদ খলিল, ১৩. জাহাঙ্গীর আলম বদর, ১৪. মো. ইকবাল, ১৫. লিটন ওরফে মাওলানা লিটন, ১৬. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ১৭. মুফতি শফিকুর রহমান, ১৮. মুফতি আবদুল হাই এবং ১৯. রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবু।

আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

দেখুন ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে আগস্ট গ্রেনেড হামলালিড মাল্টিমিডিয়াসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই ‘ঢাকা’র লড়াইয়ে এগিয়ে মেট্টো

পরবর্তী

কোনোভাবেই পাপ থেকে মুক্তি মেলে না

পরবর্তী

কোনোভাবেই পাপ থেকে মুক্তি মেলে না

ট্রাকের ধাক্কায় দুই ছাত্রীসহ নিহত ৩ 

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT