প্রাধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের আলোচিত সব হত্যাকাণ্ড নিয়ে তার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি দেশের আলোচিত ১২টি মামলার চলমান অবস্থা তুলে ধরেন।
তিনি ফেসবুকে লেখেন, আমাদের আওয়ামী লীগ সরকার শুধুমাত্র সম্প্রতি কিছুদিন আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ছাড়া ব্লগার, শিশু এবং বিদেশীসহ প্রতিটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের গ্রেফতার করেছে। যারা বলছিলো সরকার অপরাধীদের ধরছে না এবং কিছুই করছে না তারা সম্পূর্ণ মিথ্যা বলে এসেছেন। এই হচ্ছে প্রতিটি মামলার অবস্থান।
আলোচিত হত্যাকাণ্ডে যে নামগুলো এসেছে তা হলো: রাজিব হায়দার, নীলাদ্রি নিলয়, শিশু রাজন, অভিজিৎ রায়, ফয়সাল আরেফিন দিপন, শিশু রাকিব, ওয়শিকুর রহমান বাবু, ট্যাভেলা সিজার, খিজির খান, অনন্ত বিজয় দাশ, হোসি কোনিও এবং হত্যার চেষ্টাকরা ফাদার লুক সরদার।






