চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচিত শিশু রুবাইয়েদ হত্যার রায় দশ বছরেও কার্যকর হয়নি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

তৃতীয় শ্রেনীর ছাত্র শিশু রুবাইয়েদ আহমেদকে অপহরণের পর হত্যার ঘটনায় বিচার ও আদালতের রায় ১০ বছরে আগে ঘোষণা হলেও এখন রায় কার্যকর হয়নি। অবিলম্বে ওই রায় কার্যকরের দাবি জানিয়েছে রুবাইয়েদের পরিবার এবং এলাকাবাসী।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রুবাইয়েদের পরিবারের সদস্য এবং এলাকাবাসী রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে।

রুবাইয়েদের মেঝো বোন লাকি আক্তার বলেন: আমার ভাইকে যখন হত্যা করা হয় তখন আজকের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা ছিলেন। তিনি স্বান্তনা দিতে আমাদের বাসায় এসেছিলেন। বাপ্পীর খুনিদের শাস্তির দাবিতে তিনি সংসদে ও সংসদের বাইরে সোচ্চার ছিলেন। তার বলিষ্ঠ ভূমিকার জন্যই আমার ভাই হত্যার বিচার পেয়েছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করছি তিনি অবিলম্বে রায় কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিবেন।

হত্যাকাণ্ডের শিকার রুবাইয়েদের ছোট বোন অ্যাডভোকেট হ্যাপি আক্তার বলেন: সকল বিচারিক কার্যক্রম শেষ হয়েছে ২০০৯ সালে। এরপর মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েও ক্ষমা পায়নি আসামীরা। এরপর ১০ বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে দণ্ডিত দুই আসামীর ফাঁসি রায় এখনও কার্যকর করা হয়নি।

অবিলম্বে দণ্ডিতদের রায় কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন: আমরা আমাদের ভাইকে হারিয়েছি। সরকারের কাছে অবিলম্বে এ রায় কার্যকরের বিনীত আবেদন করছি।

রুবাইয়েদের বড় বোন ফারজানা আক্তার বলেন: একমাত্র পুত্রের হত্যাকারীদের বিচারের দিকে তাকিয়ে থেকে আমাদের বাবা-মা দুইজনেই মারা গিয়েছেন। কিন্তু উনারা রায় দেখে যেতে পারেননি। আমরা বোনেরা রায় দেখেছি কিন্তু কার্যকারিতা দেখতে পাইনি এখনো। আমরা শিশু ভাইটির হত্যাকারীদের ফাঁসি দেখে যেতে চাই।

Reneta

মানববন্ধন থেকে অবিলম্বে রায় কার্যকর করার জন্য আহ্বান জানানো হয়।

এর মধ্যে শিশু রুবাইয়েদের পরিবারের পক্ষ থেকে পারিবারিক আত্নীয় মোঃ শাহ আলম চৌধুরী আগামি তিন মাসের মধ্যে রায় কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন।

শিশু রুবাইয়েদকে ২০০২ সালে ৫ আগস্ট অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করা অপহরণকারী রুবাইয়েদের আপন খালাতো ভাই শিপন ও তার সহযোগীরা। অপহরণের ৯ দিন পর শীতলক্ষা নদী থেকে উদ্ধার রুবাইয়েদের মরদেহ। ঘটনার চার মাসের মাথায় ওই বছর ৩০ নভেম্বর ঢাকার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমণ বিশেষ আদালত-৩ পাঁচ আসামী শিপন, সঞ্জিত, রিপন, শংকর এবং বাদলের ফাঁসির আদেশ দেন। ২০০৬ সালে হাইকোর্ট দুই আসামীর ফাঁসি বহাল রাখে ও তিন আসামীকে ফাঁসির পরিবর্রিতে যাবজ্জীবনের রায় দেয়।

এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ফাঁসির দণ্ডে দণ্ডিত দুই আসামী শিপন এবং সঞ্জিত রাষ্ট্রপতি বরাবর প্রাণ ভিক্ষার আবেদন করেও ব্যর্থ হয়। এরপর দশ বছর পেরিয়ে গেলেও সেই ফাঁসির এখন পর্যন্ত কার্যকর হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT