চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচিত ফাইনালে বিজয়দের প্রতিপক্ষ পেশোয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বিজয় একটা ইতিহাসের সাক্ষী হবেন। সেই ইতিহাসটা নেতিবাচক কিংবা ইতিবাচক হতে পারে। পাকিস্তানিরা বিজয়কে মনে রাখবেন সাহসী ক্রিকেটার হিসেবে। বাংলাদেশের কেউ কেউ বলতে পারেন ব্যাপারটা ঝুঁকির হয়ে গেলে। সেই ঝুঁকিটা নিয়েই বিজয় পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলতে যাচ্ছেন। রোববার তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।

পেশোয়ার শুক্রবার রাতে তৃতীয় কোয়ালিফাইয়ারে করাচি কিংসকে হারিয়ে ফাইনালের টিকেট পায়। কামরান আকমল সেঞ্চুরি করে দলকে ১৮১ রানের সংগ্রহ এনে দেন। জবাব দিতে নেমে করাচি থেমে যায় ১৫৭ রানে। সর্বোচ্চ রান করছেন পোলার্ড। ৪৭ করে দলকে পথে রাখার চেষ্টা করে ব্যর্থ হন।

পেশোয়ারের জয়কে এক কথায় বর্ণনা করতে গেলে ‘অলরাউন্ডিং পারফর্ম্যান্স’ বলতে হবে। ব্যাটসম্যানদের পর বোলাররা একসঙ্গে জ্বলে ওঠেন। জর্ডান এবং ওহাব রিয়াজ তিনটি করে উইকেট নেন। অন্যরা নিয়ন্ত্রিত বোলিং করে দলের জয়ে অবদান রাখেন।

পিএসএলের ফাইনাল ঘিরে প্রায় বছরখানেক ধরে আলোচনা হচ্ছে। টুর্নামেন্টের সব ম্যাচ দুবাইতে হলেও পিসিবি পরিকল্পনা করে ফাইনাল রেখেছে লাহোরে।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিমবাসে সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। গেল ৮ বছরে এক জিম্বাবুয়ে ও বাংলাদেশের নারী দল ছাড়া আর কেউ যায়নি পাকিস্তান সফরে। নিজ দেশে ক্রিকেট ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে দেশটির বোর্ড। লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজন সেই মহড়ারই অংশ।

পিসিবি অনেক চেষ্টা করছে আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলো থেকে একজন করে প্রতিনিধিকে ফাইনালে উপস্থিত রাখতে। তারা দেখাতে চান, ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ।

কোয়েটার বিদেশি ক্রিকেটার কেভিন পিটারসেন, টাইমাল মিলস, লুক রাইট, নাথান ম্যাককালাম লাহোরে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানালে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ডাক পড়ে বাংলাদেশের বিজয়ের। বিজয়ও প্রস্তাবটা গ্রহণ করে বিসিবির কাছে ছাড়পত্র চান। আলোচনার পর তাকে অনুমতি দেয়া হয়েছে। শনিবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই মরগানই এখন সবার উপরে

পরবর্তী

সন্ত্রাস দমনে ইসরায়েলকে পাশে চায় ভারত

পরবর্তী

সন্ত্রাস দমনে ইসরায়েলকে পাশে চায় ভারত

জাতীয় যাদুঘরে বাংলাদেশের প্রথম লিখিত সংবিধান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT