চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোকচিত্রী চঞ্চল মাহমুদের চিকিৎসায় বিজিএমই’র আর্থিক সহায়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২১
অর্থনীতি, শিল্প সাহিত্য
A A
চঞ্চল মাহমুদের চিকিৎসায় বিজিএমই’র আর্থিক সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান দেশের ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃৎ চঞ্চল মাহমুদের চিকিৎসার জন্য তার সহধর্মিণীর কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক তানভীর আহমেদ, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা প্রমুখ।

বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারী চঞ্চল মাহমুদ নৃশংসভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই প্রতিবাদস্বরূপ সব সময় কালো পোশাক পরিধান করে আসছেন। বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। শোকের মাসে বিজিএমইএ চঞ্চল মাহমুদের পাশে দাঁড়িয়েছে।

বাণিজ্য সংগঠন হিসেবে বিজিএমইএ তৈরি পোশাক শিল্পের উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করে চলেছে, যে শিল্প লাখ লাখ মানুষের জীবনে পরিবর্তন এনেছে। বিজিএমইএ মনেপ্রাণে বিশ্বাস করে, শুধুমাত্র ব্যবসার প্রসার ঘটানো নয়, এর বাইরেও সমাজের প্রতি বিজিএমইএ’র দায়বদ্ধতা রয়েছে। এ দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে বিজিএমইএ সব সময় সমাজের জন্য মঙ্গলজনক কাজগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে।

বাংলাদেশে কোভিড-১৯ মহামারিকালীন নজিরবিহীন সংকটে বিজিএমইএ সীমিত সম্পদ নিয়েই সম্মুখসারির যোদ্ধা ও দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে এসেছে। স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি) বিতরণ ও নিম্ন-মধ্যম আয়ের খেটে খাওয়া মানুষ যারা করোনার কারণে দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায় পতিত হয়েছে, তাদের মাঝে খাদ্য বিতরণ করেছে। বিজিএমইএ কোভিড আক্রান্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান হিসেবে ৬ কোটি টাকা দিয়েছে।

বিজিএমইএ কোভিড রোগীদের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে জরুরি জীবন রক্ষাকারী সামগ্রী প্রদান করেছে। একই সঙ্গে বিজিএমইএ বিতরণের জন্য হাসপাতালটিকে ৫০ হাজার পিস মাস্ক প্রদান করেছে।

এসবের বাইরে বিজিএমইএ সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যকর্মী, আইন প্রয়োগকারী সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, কাস্টমস, সমুদ্রবন্দর, বিমানবন্দর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার মাঝে ১০ লাখ পিস মাস্ক বিতরণ করেছে।

ট্যাগ: আর্থিক সহায়তাআলোকচিত্রী চঞ্চল মাহমুদতৈরি পোশাকবিজিএমইএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফার্নান্দেজের হ্যাটট্রিকে লিডসকে উড়িয়ে শুরু ম্যানইউর

পরবর্তী

জিয়াউর রহমান ছিলেন একজন খুনি ও বিশ্বাসঘাতক: তথ্যমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমান ছিলেন একজন খুনি ও বিশ্বাসঘাতক: তথ্যমন্ত্রী

বাংলাদেশ পুলিশ ও কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, মিডিয়া কভারেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবানের পক্ষে যুদ্ধ করতে আফগানিস্তানে যাওয়ার চেষ্টা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT