চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলী যাকেরের প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের কিংবদন্তী অভিনেতা, নাট্য নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। গুণী এই মানুষটির স্মরণে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই।

চ্যানেল আই পরিবারের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিলো আলী যাকেরের। ৬ নভেম্বর এই গুণী ব্যক্তিত্বের জন্মদিন, একই দিনে জন্মেছেন পুত্র ও অভিনেতা ইরেশ যাকের। বিশেষ দিনটিতে প্রায় প্রতি বছর পুত্রকে সঙ্গে নিয়ে চ্যানেল আইয়ের লাইভ শো ‘তারকা কথন’ এ উপস্থিত থাকতেন আলী যাকের।

গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই চ্যানেল আই কার্যালয়ে রাখা হয়েছে বিশালাকার ছবিসহ তাঁর নামে একটি শোক বই।

চ্যানেল আই ভবনে আলী যাকেরের স্মরণে রাখা শোক বইয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা লিখছেন আগত তারকা, ভক্ত ও অনুসারীরা।

কারো কাছে আলী যাকের ছিলেন বাতিঘর, কারো কাছে ছিলেন অনুপ্রেরণার উৎস, কিংবা কারো কাছে দারুণ অভিনেতা বা নির্দেশক! সবকিছু ছাপিয়ে তিনি ছিলেন একজন সহজ মানুষ, সফল ব্যক্তিত্ব। চার বছর ধরে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিলেও সর্বশেষ ২০১৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়-এর ৪৬তম প্রযোজনা ‘গ্যালিলিও’তে অভিনয় করেন তিনি।

মত্যৃর দু’দিন আগে তাঁর শরীরে কোভিড-১৯ পাওয়া যায়। বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আলী যাকেরইরেশ যাকেরচ্যানেল আইলিড বিনোদনশোক বই
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর ৬ আসনে ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT