চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিসের বোলিং দেখল বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৈধতার পরীক্ষা নেয়ার আগে বিপিএলের আবিষ্কার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করেছে বিসিবি। শনিবার এ অফস্পিনার মিরপুরের একাডেমি মাঠে দাঁড়ান চারদিকে ঘিরে থাকা ৬টি ক্যামেরার সামনে। দেন ২৪টি ডেলিভারি। আসল পরীক্ষার জন্য কতটা প্রস্তুত সেটি মূল্যায়নের জন্যই ক্যামেরায় ধারণ করা হয় আলিসের বোলিং।

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য ও ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু জানান, ইনজুরির পর আলিস কী অবস্থায় আছে সেটি দেখার জন্য আমরা ক্যামেরায় বোলিং অ্যাকশন রেকর্ড করেছি। তবে এটা পরীক্ষা নয়, পর্যবেক্ষণ। ভিডিও সফটওয়্যারে বসিয়ে আমরা দেখব তার বোলিং অ্যাকশন।’

আসল পরীক্ষাতেও আলিসকে ক্যামেরার সামনে করতে হবে ২৪টি ডেলিভারি। প্রাথমিক পরীক্ষা কেমন হল জানতে চাইলে এ অফস্পিনার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রানআপ কিছুটা ছোট করেছি। আগে ৯ কদম দৌড়ে বল করতাম এখন ৭ কদম। এটুকুই পরিবর্তন এসেছে। আর বলের গতি একটু কমেছে।’

গত বিপিএলে নেট বোলার থেকে উঠে এসে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের কীর্তি গড়ে আলোচনায় আসেন আলিস। ওই ম্যাচ ঘিরেই আবার নেমে আসে সন্দেহজনক বোলিং অ্যাকশনের তীর। দুই ম্যাচ পর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছিটকে যান বিপিএল থেকেই। চোটে পড়ায় টুর্নামেন্ট চলাকালীন সময়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারেননি তিনি।

হাঁটুতে সার্জারির ধকল কাটিয়ে কিছুদিন আগে মাঠে ফিরেছেন আলিস। সামনের বিপিএলে ফেরার লক্ষ্য নিয়ে শুরু করেছেন বোলিং। এখন বৈধতার ছাড়পত্র পেতে পরীক্ষার জন্য প্রস্তুত ঢাকা ডায়নামাইটসের হয়ে গত বিপিএলে আলোয় আসা এ স্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিসবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT