চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিবাবার জ্যাক মা’র বিরুদ্ধে ভারতের আদালতে সমন জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লাদাখের গালওয়ান উপত্যকায় চীন-ভারত সেনা সংঘাতকে কেন্দ্র করে ভারতে চীনা পন্য বর্জনসহ ৫৯টি চীনা অ্যাপ বাতিল করা হয়েছিল। এবার  ভারতের একটি আদালতে সমন জারি করা হলো ই-কমার্স জায়ান্ট আলিবাবার স্বত্ত্বাধিকারী, চীনের শীর্ষ ধনী জ্যাক মা’র বিরুদ্ধে।

এনডিটিভির সংবাদে বলা হয়, আলিবাবার সাবেক এক কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগে দায়েরকৃত মামলায় জ্যাক মাকে সমন জারি করা হয়েছে।

ওই কর্মীর অভিযোগ, আলিবাবার অ্যাপে ভুল সংবাদ নিয়ে আপত্তি জানানোয় তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Banglabid

আলিবাবার সাবেক কর্মী পুস্পেন্দ্র সিং পারমা হলেন ভারতের নাগরিক।

গত ২০ জুলাই ভারতের আদালতে আলিবাবার ইউসি ওয়েবের সাবেক এই কর্মী আদালতে তার অভিযোগে বলেন, চীনের বিপক্ষে যায় এমন অনেক কন্টেন্ট সেন্সর করা হতো ইউসি ওয়েবে। এছাড়া ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজে ভুয়া সংবাদ প্রকাশ করা হয় যা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করে।

এমন অভিযোগ পেয়ে রাজধানী নয়াদিল্লির কাছের জেলা গুরুগ্রামের আদালতের বিচারক সোনিয়া শিওকান্দ আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং কোম্পানির প্রায় এক ডজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেন।

Reneta

আগামী ২৯ জুলাইয়ের মধ্যে গুরুগ্রামের আদালতে তাদের স্ব-শরীরে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে কোম্পানি এবং এর প্রধান নির্বাহী জ্যাক মা’র লিখিত জবাব চেয়েছেন বিচারক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিবাবাজ্যাক মাভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাজার কোটি টাকায় নির্মাণ হচ্ছে দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট কালনা সেতু

পরবর্তী

করোনাভাইরাস এখনও আগের মতোই ভয়ঙ্কর, তাই মাস্ক পরুন: মোদি

পরবর্তী

করোনাভাইরাস এখনও আগের মতোই ভয়ঙ্কর, তাই মাস্ক পরুন: মোদি

লক্ষ্মীপুরে করোনায় নতুন মৃত্যু ১, উপসর্গ নিয়ে মৃত্যু ৩

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT