চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলমগীর কবির আবারও বিসিএমএ’র প্রেসিডেন্ট নির্বাচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
অর্থনীতি
A A

এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিঃ (ক্রাউন সিমেন্ট) এর ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর কবির বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিসিএমএ) এর প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন।

গত ২৩ অক্টোবর ঢাকায় বিসিএমএ’র কার্যালয়ে অনুষ্ঠিত ২০তম বার্ষিক সাধারণ সভায় মো. আলমগীর কবিরকে ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়াও ওই সভায় মেট্রোসেম সিমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও মেট্রোসেম গ্রুপের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ১ম ভাইস-প্রেসিডেন্ট এবং কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ ২য় ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হন।

বিসিএমএ’র পুননির্বাচিত প্রেসিডেন্ট মোঃ আলমগীর কবির দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিঃ (ক্রাউন সিমেন্ট) এর ভাইস-চেয়ারম্যান, জিপিএইচ ইস্পাত লিঃ এর চেয়ারম্যান এবং প্রিমিয়ার সিমেন্ট লিঃ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিসিএমএ’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: কোষাধ্যক্ষ পদে ফয়জুর রহমান বকুল (নোয়াপাড়া সিমেন্ট) এবং নির্বাহী সদস্য পদে আব্দুল খালেক পারভেজ (ডায়মন্ড সিমেন্ট), মোঃ মনোয়ার হোসেন (আনোয়ার সিমেন্ট), মোঃ খোরশেদ আলম (ইউনিক সিমেন্ট), আশরাফুল আমিন বাদল (হেইডেলবার্গ সিমেন্ট), খন্দকার কিংশুক হোসেন (বসুন্ধরা সিমেন্ট), সাইফ রহমান (সেভেন রিংস সিমেন্ট), আমিরুল হক (প্রিমিয়ার সিমেন্ট), আসাদুল হক সুফিয়ানি (বেঙ্গল সিমেন্ট), মাহমুদ হাসান (সিয়াম সিটি সিমেন্ট) এবং খায়রুল আলম (শাহ সিমেন্ট)।

মো. আলমগীর কবির প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, করোনা পরবর্তী সময়ে অন্যদের মতো দেশের সিমেন্ট শিল্পও এক কঠিন সময় পার করছে। তাই সকল প্রতিক‚লতা কাটিয়ে সিমেন্ট শিল্পের উন্নয়ন ও বিকাশের পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।

Reneta

তিনি আরও বলেন, এই শিল্পে প্রায় ৪২ হাজার কোটি টাকার যে বিনিয়োগ রয়েছে তার নিরাপত্তার জন্যও সরকারের কিছু নীতি সহায়তার প্রয়োজন রয়েছে।

মো. আলমগীর কবিরের পূর্বে বিসিএমএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মোস্তফা কামাল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষার্থীদের সমর্থনের পরই উল্টো সুর, প্রশ্নের মুখে সালমান

জুলাই ২৪, ২০২৬

ফুলহ্যামের মূল দলে খেলতে চলেছেন বাংলাদেশি ফারহান?

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT