চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজ বিরহে পুড়ছে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ১০, মে ২০১৭
স্পোর্টস
A A

জুভেন্টাসের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনার বিদায় সমর্থকদের জন্য ছিল চরম বেদনাদায়ক। তবে ওই হারের চেয়েও কাতালান সমর্থকদের জন্য বেদনাদায়ক ছিল তাদের সাবেক ‘হিরো’ দানি আলভেজের পারফরম্যান্স।

জুভেন্টাস ম্যাচের আগে বার্সার সাবেক তারকা জাভি হার্নান্দেজ কেন আলভেজকে ফেরানোর দাবি করেছিলেন সেটা বোঝা গেছে ম্যাচ শেষেই।

প্রথম লেগে বার্সার তিন গোলের ‘মরণের’ দিনে অন্যতম হন্তারক ছিলেন তো ব্রাজিলিয়ান উইংগারই।

গত গ্রীষ্মে স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি জমান আলভেজ। তার দলবদলের খবর সবাইকে অবাক করেছিল। দলের কোচ লুইস এনরিকেও ছিলেন সেই অবাক হওয়াদের দলে।

আলভেজ ক্লাব ছাড়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এনরিকে বলেছিলেন, তার ট্রান্সফার অপ্রত্যাশিত ও অভাবনীয়।

Reneta

এই ব্রাজিলিয়ানের ক্লাব ছাড়ার প্রায় একবছর ন্যু ক্যাম্পে এখনও চলছে মাতম, বিরহ।

জুভদের বিপক্ষে মাঠে নামার আগে জাভি বলেছিলেন, ‘সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমি অবশ্যই আলভেজকে ফিরিয়ে আনতাম। বর্তমানে বিশ্বের সেরা রাইট-ব্যাক আলভেজ। বার্সা তাকে অনেক দিন মিস করবে।’

জাভির কথা ফলতে দেরি লাগেনি। বার্সা এরইমধ্যে আলভেজ বিরহে পুড়তে শুরু করেছে।

বার্সেলোনার জার্সিতে আট মৌসুম খেলেছেন আলভেজ। কাতালানদের হয়ে ২৩ ট্রফি জিতেছেন তিনি। লিওনেল মেসির সঙ্গে তার বোঝাপড়াটাও ছিল অসাধারণ। অন্যদের চেয়ে তো অবশ্যই, আলভেজ গোল অ্যাসিস্টে এগিয়ে ছিলেন মেসির চেয়েও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দানি আলভেজবার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘একটা হার সব ওলট-পালট করে দিয়েছে’

পরবর্তী

রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডে সংসদ নির্বাচনের আগাম সুবাতাস

পরবর্তী

রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডে সংসদ নির্বাচনের আগাম সুবাতাস

বাবা ওয়ার্নারের কর্তব্যনিষ্ঠা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT