চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজ নেই, নেইমারকে নিয়েই রাশিয়া যাচ্ছে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ১৫, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চোটে পড়া দানি আলভেজ যে বিশ্বকাপ দলে থাকছেন না সেটা একরকম নিশ্চিতই ছিল। সোমবার পরীক্ষিত এ রাইটব্যাককে বাদ দিয়েই রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ টিটে।

তবে চোট পুনর্বাসনে থাকা আরেক তারকা নেইমার অনুমিতভাবেই স্কোয়াডে আছেন। টিটের ২৩ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার ফ্রেড। আছেন শাঁখতার দোনেৎস্কের ৩০ বছর বয়সী স্ট্রাইকার টাইসন।

আলভেজ ব্রাজিলের জার্সিতে ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে খেলেছেন। ১০৬টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন আলভেজের জায়গায় দলে ডাক পেয়েছেন ফ্যাগনার। টিটে দলে জায়গা দিয়েছেন আলোচনায় থাকা আরেক ডিফেন্ডার গেরোমেলকেও।

সবচেয়ে বেশি ছয়জন ফুটবলার জায়গা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। যার চারজনই এ মৌসুমের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটির।

ক্রোয়েশিয়ার বিপক্ষে আগামী ৩ জুন, আর ১০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ প্রতিপক্ষ কোস্টারিকা, সার্বিয়া ও সুইজারল্যান্ড।

ব্রাজিলের ২৩ সদস্যের বিশ্বকাপ দল
গোলরক্ষক: অ্যালিসন, ক্যাসিও, এডারসন।

Reneta

ডিফেন্ডার: দানিলো, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কুইনহোস, মিরান্দা, থিয়াগো সিলভা, গেরোমেল, ফ্যাগনার।

মিডফিল্ডার: রেনাতো অগাস্তো, কাসেমিরো, ফিলিপে কৌতিনহো, ফের্নানদিনহো, পাউলিনহো, উইলিয়ান, ফ্রেড।

ফরোয়ার্ড: ডগলাস কস্তা, রবের্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসাস, নেইমার, টাইসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT