চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজের শিরোপা নাম্বার ‘৪০’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ পূর্বাহ্ন ০৮, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল, স্পেন, ইতালি, ফ্রান্স- জাতীয় দল থেকে ক্লাব ফুটবল, দানি আলভেজ সফলতা পেয়েছেন প্রতিটি দেশেই। রোববার রাতে পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল। এরমধ্য দিয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০টি শিরোপা জয়ের বিরল কীর্তি গড়েছেন আলভেজ।

ব্রাজিলের জার্সিতে এটি আলভেজের দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা। অধিনায়ক হিসেবে প্রথম। এর আগে ২০০৭ সালেও সেলেসাওদের হয়ে লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিলেন তিনি।

সবমিলিয়ে ব্রাজিলের জার্সিতে এটি আলভেজের চতুর্থ মেজর শিরোপা। দুটি কোপার পাশাপাশি সমানসংখ্যক কনফেডারেশন্স কাপের ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি।

পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরুতে সেভিয়ার হয়ে ৫টি শিরোপা জিতে ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেন আলভেজ। ন্যু ক্যাম্পে ৮ বছরে ২৩টি শিরোপা জেতেন ব্রাজিলিয়ান রাইটব্যাক।

২০১৬ সালে বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে যান আলভেজ। সেখানে প্রথম মৌসুমেই তুরিনের ক্লাবটির হয়ে ইতালিয়ান ফুটবলের ডাবলস জেতেন। ২০১৭ সালে প্যারিস সেন্ট জার্মেইনে নাম লিখিয়ে এ ব্রাজিলিয়ানকে খালি হাতে থাকতে হয়নি। ফ্রান্সে দুটি ডাবলসসহ মোট ছয়টি শিরোপা জিতেছেন আলভেজ।

সম্প্রতি আলভেজ বার্সেলোনায় ফিরবেন বলে জোর গুঞ্জন চলছে। যেখানেই খেলেন না কেনো, তিনি নিজের শিরোপাসংখ্যা যে আরও বাড়িয়ে ফেলবেন বলা অপেক্ষা রাখে না!

Jui  Banner Campaign
ট্যাগ: আলভেজকোপা আমেরিকা-২০১৯ব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT