চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলতাফ মাহমুদ এখনও আমার কাছে জীবিত: সারা মাহমুদ

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৩:৪৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
সারা আরা মাহমুদ

সারা আরা মাহমুদ

সারা আরা মাহমুদ। মহান মুক্তিযুদ্ধে শহিদ আলতাফ মাহমুদের স্ত্রী। আলতাফ মাহমুদ যিনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। আজ বুধবার চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন তার স্ত্রী সারা আরা মাহমুদ। সঙ্গে ছিলেন একমাত্র কন্যা শাওন মাহমুদ। কথা হলো তাদের দুজনের সঙ্গে।

শুরুতে তিনি নিজেই আলতাফ মাহমুদকে নিয়ে স্মৃতিচারণ করলেন। বললেন, ‘আমি আজও মনে করি না আলতাফ মারা গেছে। সে আমার কাছে এখনও জীবিত এবং জীবন্ত। আমার সারাদিনের কাজকর্মে যেন সে সবসময় মিশে আছে।’

সম্প্রতি প্রকাশিত হয়েছে আলতাফ মাহমুদের জীবন কাহিনী অবলম্বনে অমিত গোস্বামী রচিত উপন্যাস ‘আলতাফ’। উপন্যাসটি নিয়ে তিনি বললেন, ‘আমি উপন্যাসটি পড়েছি এবং কেঁদেছি। আলতাফকে নিয়ে এমন তথ্য সমৃদ্ধ সব বিষয় একসাথে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। তার বেড়ে ওঠা, আমাদের বিয়ে, সন্তানের জন্ম কিছুই বাদ নেই। আমি মুগ্ধ এমন উপস্থাপনায়।’

তিনি আরও বলেন, ‘আমি যেদিন উপন্যাসটি পড়ি, সেদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল, শরীরটা আমার নিস্তেজ হয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত থাকা আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ বলেন, ‘আলতাফ’ উপন্যাসটি সত্যিই প্রশংসার দাবি রাখে। এটা রচনা অনেক সাধনার ফল। উপন্যাসটির রচয়িতা অমিত গোস্বামী বলেন, ‘সকলের সহযোগিতায় আমি উপন্যাসটি রচনা করতে পেরেছি। নতুবা এটা সম্ভব ছিল না।’

আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ

আবারও আলতাফ মাহমুদের স্মৃতিচারণায় সারা মাহমুদ বলেন, ‘আলতাফ চলে যাবার পর আমি কখনও এমন কোনো ফরম পূরণ করি নাই, যেখানে চাওয়া হয় স্বামী জীবিত নাকি মৃত? কারণ সকলের কাছে সে মৃত হলেও, আমার কাছে সে জীবিত।’

Reneta

নিজের বর্ণাঢ্য কর্মজীবন তুলে ধরে বলেন, ‘আমি শিল্পকলা একাডেমীতে চাকরি করেছি ৩৪ বছর। সেখানে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। আলতাফ চলে যাবার পর, অনেক বাধা বিপত্তির মুখেও আল্লাহ আমাকে এগিয়ে যেতে সহায়তা করেছেন।’

সবশেষে তিনি বলেন, ‘আমি যদি আলতাফকে কখনও সামনে পেতাম, তাকে একটাই প্রশ্ন করতাম ‘তুমি আমাকে আর তোমার মেয়েকে কার কাছে রেখে গিয়েছিলে?’

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT