আলজেরিয়ায় জাতিগত দাঙ্গায় ২২ জন নিহত

আরব ও বারবার সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে অন্ত্যত ২২ জন নিহত হয়েছে। বুধবার আলজেরিয়ার মরু শহর ঘারদিয়ায় এই সংঘর্ষের পর মোজাবিদ সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য আরো ভালো নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আন্দোলন করেছে।
বিবাদমান সম্প্রদায়ের মধ্যে চাকরি, বাসস্থান ও ভূমি নিয়ে শহরটিতে বিগত ২ বছর ধরে সংঘর্ষ চলছে। তবে ২দিন ধরে ঘারদিয়া শহর ও পার্শ্ববর্তী গুরারা ও বারায়ান শহরে চলমান সংঘর্ষ শহরটির এযাবত কালের সবথেকে ভয়াবহ সংঘর্ষ হিসেবে বিবেচিত হয়েছে। রাষ্ট্রপতি আবদেল আজিজ বুয়েটিফ্লিকা বুধবার জরুরি বৈঠক ডেকেছেন।
তিনি শান্তি , স্থিতিশীলতা বজায় রাখতে সম্প্রদায়গুলোর মধ্যকার পুরনো ভাতৃত্বের বন্ধন ধরে রাখতে দেশবাসীকে আহ্বান করেছেন। এই সংঘর্ষের পর অভ্যন্তরীণ মন্ত্রী নুরুদ্দীন বেদুরি ইউনেস্কো ঘোষিত ঐতিহাসিক শহরটিতে পৌঁছান। মোজাবিদ সম্প্রদায়বাসী জানান, শহরটিতে খুব অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এখন আর সংঘর্ষ বলা যায়না। বরং এই বিবাদ সন্ত্রাসী কর্মকান্ডে পরিণত হয়েছে। আলজেরিয়ার এক কর্মকর্তা বলেন, নিহতদের বেশিরভাগই বিদ্রোহী ছিলেন। তাবে এই হত্যাকান্ডের পিছনে কাদের হাত আছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা।







