চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলজেরিয়ার প্রেসিডেন্টকে অযোগ্য ঘোষণার দাবি সেনাপ্রধানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রায় ২০ বছর আলজেরিয়া শাসন করে আসা প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকাকে দেশ শাসনে অযোগ্য ঘোষণার দাবি করেছেন সেনাপ্রধান লে. জেনারেল আহমেদ গায়েদ সালাহ।

মঙ্গলবার দেশটির টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সেনাপ্রধান এ দাবি করেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রেসিডেন্ট বুতেফ্লিকার বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মধ্যে দেশটির সেনাপ্রধান এ দাবি জানান।

মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সেনাপ্রধান বলেন, ‘সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই এই সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের অবশ্যই একটি পথ খুঁজে বের করতে হবে।’

সংবিধানের ১০২ অনুচ্ছেদ প্রয়োগের আহ্বান জানিয়ে সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সংবিধানই একমাত্র গ্যারান্টি।

যদি প্রেসিডেন্ট অযোগ্য হন তাহলে পদটি শূন্য ঘোষণা করতে সাংবিধানিক কাউন্সিলকে ক্ষমতা দিয়েছে দেশটির সংবিধানের ১০২ অনুচ্ছেদ।

এর আগে অব্যাহত গণবিক্ষোভের মুখে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন বুতেফ্লিকা। নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারণের কথা থাকলেও নিজের শাসন দীর্ঘায়িত করার পাঁয়তারা করছেন দীর্ঘদিন হুইল চেয়ারে চলাফেরা করা এই প্রেসিডেন্ট।

Reneta

গত ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না ৮২ বছর বয়সী বুতেফ্লিকা।তাকে খুব একটা জনসুম্মখে আসতে দেখে না আলজেরিয়ার জনসাধারণ। এরপরেও তিনি তার ২০ বছরের শাসনামলকে আরও বেশি দীর্ঘায়িত করার ইচ্ছা পোষণ করলে গতমাসে রাস্তায় নেমে আসে আলজেরিয়ার জনগণ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT