বাংলাদেশ

আর বিচার চান না শহীদ মিলনের মা

শহীদ মিলনের মা, চোখে অশ্রু, শান্ত ও দুঃখিত মুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিলনের মা, চোখে অশ্রু, শান্ত ও দুঃখিত মুখে, একাকী দাঁড়িয়ে আছেন, তার পাশে অন্য একজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে এক সময়ের স্বৈরশাসককে পুনঃপ্রতিষ্ঠিত দেখে ছেলে হত্যার আর বিচার চান না শহীদ ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার। তবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত না করলে আওয়ামী লীগকেও কৌশলগত কারণে স্বৈরশাসকের সঙ্গে জোট করতে হতো না।

১৯৯০ সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ হন পেশাজীবী নেতা ডা. শামসুল আলম খান মিলন।

শহীদ মিলন দিবসে সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন দল এবং সামাজিক-সাংস্কৃতিক-ছাত্র সংগঠন। শহীদ ডা. মিলনের পরিবারের সদস্যরাও সেসময় শ্রদ্ধা জানান।

ডা. মিলনের মায়ের বক্তব্যের রেশ ধরে এরশাদের জাতীয় পার্টির সথে আওয়ামী লীগের জোট বাঁধার বিষয়ে গণমাধ্যমের প্রশ্ন ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে।

বিএনপি শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বলেছে, মিলনে যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

শ্রদ্ধা নিবেদন ছাড়াও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচিতে পালন করে শহীদ মিলন দিবস।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:শহীদ মিলন দিবস স্বৈরাচার বিরোধী আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…