সরকারের আর্থিক ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে ৩ বছরের
ভোটার তালিকার হালনাগাদের তথ্য একবারে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে
নির্বাচন কমিশন।
১৫ বছরের কেউই ভোটার হবে না, তবে তারা
জাতীয় পরিচয়পত্র পাবে বলে আবারো নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ইসি।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে বৈঠকে ভোটার
তালিকা প্রকল্পে সহযোগিতার আহবান জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ
সিরাজুল ইসলাম।
বৈঠকে অংশ নিয়ে গণমাধ্যম প্রতিনিধিরা
বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রচার প্রচারণার ঘাটতি রয়েছে।







