চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক সংকটে হলি আর্টিজানে নিহত এসি রবিউলের স্কুল হুমকিতে

কাজী ইমদাদকাজী ইমদাদ
৯:৩৩ পূর্বাহ্ন ২৮, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A

হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের গড়া পাঠশালার শিক্ষা কার্যক্রম আর্থিক সংকটে হুমকির মুখে পড়েছে। রবিউলের নিজ গ্রাম, মানিকগঞ্জের কাটিগ্রামে ওই স্কুলে পড়াশোনা করছে ৪৮ জন বিশেষায়িত শিশু।

মানিকগঞ্জের কাটিগ্রাম। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের বাড়ি এ গ্রামেই। নিজ গ্রামের বিশেষায়িত শিশুদের জন্য তিনি গড়ে তোলেন একটি স্কুল। কোনো শিশু জন্মগত কারণে যাতে পরিবারের বোঝা হয়ে না থাকে, সেজন্য এ স্কুলে পাঠ্যবইয়ের পাশাপাশি কারিগরি বিষয়েও হাতে কলমে শিক্ষা দেয়া হয়।

স্কুলের জন্য জমি দান করেন রবিউলের মা করিমন নেছা। পুলিশের চাকরির পাশাপাশি ছুটির দিনে শিশুদের পড়াতে গ্রামে আসতেন রবিউল। শিশুদের কাছে তিনি পরিচিত ছিলেন বড় স্যার নামে। স্কুলের খরচও চালাতেন রবিউল।

হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় তিনি নিহত হওয়ার পর অনেকটাই থমকে পড়ে স্কুলের শিক্ষা কার্যক্রম। তখন রবিউল ইসলামের কয়েকজন বন্ধু ও শুভানুধ্যায়ী এগিয়ে আসেন। তাদের আর্থিক সহায়তায়ই স্কুলের কার্যক্রম চলছে।

স্কুল পরিচালনাকারী সদস্য মাহমুদ টোকন বলেন, আমরা শিশুদের এখানে প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সেুযোগ করতে চাই পাশাপাশি তাদের পরিবারের কর্মসংস্থান করা যায়।

Reneta

স্কুলটিতে দুপুর বেলায় শিশুদের মাঝে খাবার দেয়ার যে ব্যবস্থা রবিউল চালু করেছিলেন তাও অব্যাহত রেখেছেন তারা। তবে স্কুলটিকে বড় পরিসরে নিতে রবিউলের স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেছে।

ঝাটিগ্রামেই থাকেন রবিউল ইসলামের মা করিমন নেছা ও স্ত্রী উম্মে সালমা। তার এখন একটিই স্বপ্ন ছেলের স্কুলটি বাচিয়ে রাখতে সরকার ও সবাই যদি সহযোগিতা করে তাহলে এর মধ্যেই সন্তানকে খুঁজে পাবেন তিনি। রবিউল না থাকায় যেন স্কুলটি বন্ধ হয়ে না যায় সে দাবি পরিবারের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: হলি আর্টিজান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT