চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করবে পুঁজিবাজারের উন্নয়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

পুঁজিবাজারের বর্তমান অবস্থা বজায় রেখে বাজারকে স্থিতিশীল ও ভাইব্র্যান্ট রাখতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিমত জানিয়েছেন।

রকিবুর রহমান বলেন: বাজারকে এগিয়ে নিতে হলে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। পুঁজিবাজারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে মূলধন ২৪ শতাংশ। এসব প্রতিষ্ঠানের ফ্রি ফ্লোট শেয়ার অনেক বেশি। বিনিয়োগকারীদের হাতে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত শেয়ার আছে। বাজারের গতিশীলতা ধরে রাখতে হলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

পরিচালকেরাই ব্যাংকের অর্থ লোপাট করছেন মন্তব্য করে তিনি বলেন: ব্যাংকের পরিচালকেরা ব্যাংকের মালিক নয়, তারা শেয়ারহোল্ডার। পারিবারিক নিয়ন্ত্রণ থেকে তাদের বেরিয়ে আসতে হবে। ব্যাংকের উদ্যোক্তা, পরিচালকেরা ২০০৯/২০১০ সালে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে, ১০ টাকার শেয়ার ১৭০ টাকা পর্যন্ত বিক্রি করে হাজার হাজার বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণা করেছেন। সেইসব শেয়ারের দাম এখন ফেসভ্যালু ১০ টাকার নিচে। কিন্তু তারা এখন শেয়ার কিনছেন না কেন?

তবে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ছাড়া যে সব কোম্পানির মৌলভিত্তি ভাল এবং ফ্রি ফ্লোট শেয়ার বেশি, বাজারে তাদের শেয়ারের দামও বিগত বছরগুলোতে অনেক কমে গেছে। কিন্তু ভাল মৌলভিত্তির শেয়ার ধরে রাখতে পারলে কোনো অবস্থাতেই বিনিয়োগকারীকে লাভ দিতে না পারলেও লোকসান গুণতে হয় না।

ডিএসইর এই পরিচালক বলেন, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন ফিরিয়ে আনতে বিএসইসিকে কঠোর অবস্থানে থাকতে হবে। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। দক্ষ ও সৎ ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে। ব্যাংক পরিচালকদের পারিবারিক প্রতিষ্ঠান নয়। কোনো কোনো ক্ষেত্রে তারা স্বতন্ত্র পরিচালকদের মতামতেরও গুরুত্ব দেয় না।

Reneta

অনেক ব্যাংক তাদের বোর্ড মিটিং/কমিটি মিটিং এর প্রসিডিংস মিনিটস আকারে রাখেন না, রেকর্ড করে রাখেন। রেকর্ড যেকোনো সময় ধ্বংস করা সম্ভব। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংককে বিশেষ উদ্যোগ নিতে হবে। যেন ব্যাংকগুলো প্রতিটি মিটিংয়ের প্রসিডিংস মিনিটস আকারে রাখেন এবং তা সংরক্ষণ করেন। যা আর্থিক খাতের সুশাসনে বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করেন তিনি।

বিবৃতিতে রকিবুর রহমান আরও বলেন: যেসব বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানের দুই শতাংশ শেয়ার আছে তাদের পরিচালনা পর্ষদে সহজে যুক্ত করতে হবে। স্পন্সর, পরিচালকদের কোনো ওজর বা আপত্তি গ্রহণ করা যাবে না। পছন্দমত পরিচালক নিয়োগ দেয়া যাবে না। যে সব পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা ঋণ খেলাপি তাদের অবশ্যই ব্যাংক পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিতে হবে।

স্বতন্ত্র পরিচালক এবং শেয়ারহোল্ডার পরিচালকদের যৌথ পরিচালনায় ব্যাংকগুলো দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে। লুটপাট বন্ধ হবে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীর আস্থা বাড়বে। এতে বাজার বড় হবে।

“বাংলাদেশ ব্যাংককে কঠোর আইনের মধ্যে থাকতে হবে। ব্যাংক ব্যবস্থা যত ভালো থাকবে অর্থনীতি তত ভাল থাকবে। পুঁজিবাজারও ভাল থাকবে। তাই ঋণ খেলাপিকে কঠোর আইনের আওতায় এনে টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের লাইফস্টাইলে হাত দিতে হবে। দেওলিয়া আইনের সংশোধন করে আইনের কঠোর প্রয়োগ করতে হবে।”

রকিবুর রহমান বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও গতিশীল পুঁজিবাজার দেখতে চাই। যার মাধ্যমে ভাল শিল্পোদ্যোক্তারা বাজার থেকে টাকা তুলবে এবং তা শিল্প প্রতিষ্ঠান সম্প্রসারণ, আবাসন, নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে ব্যবহার করবে। শিল্প উন্নয়ন ও কর্মসংস্থানে অবদান রাখবে। ব্যাংক ব্যবস্থাপনার ওপর বাড়তি কোনো চাপ থাকবে না, দীর্ঘমেয়াদী শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য বর্তমান বাজারের গতিপ্রকৃতি দেখে বলা যায়, বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিএসইপুঁজিবাজারবিনিয়োগব্যাংকশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT