আর্জেন্টিনার নাম্বার ওয়ান গোলরক্ষক সার্জিও রোমেরো হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন।
৩১ বছর বয়সী রোমেরো আর্জেন্টিনার হয়ে ৯৪টি ম্যাচ খেলেছেন। ২০১৪ বিশ্বকাপে বারের নিচে দারুণ দক্ষতার পরিচয় দেন তিনি। ফাইনালে জার্মানির কাছে হেরে যায় তার দল।
২১ মে রাতে ঘোষিত চূড়ান্ত দলে রোমেরোসহ গোলরক্ষক ছিলেন তিনজন। বাকি দুজন উইলফ্রেডো কাবাল্লেরো এবং ফ্রাঙ্কো আরমানি। দুজনই অনভিজ্ঞ। কাবাল্লেরো মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আরমানির এখনো অভিষেকই হয়নি। রোমেরোর পরিবর্তে নাহুয়েল গুজম্যান দলে ঢুকতে পারেন।
১৬ জুন রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ ডি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: উইলফ্রেডো কাবাল্লেরো, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো, এডুয়ার্ডো সালভিও, নিকোলাস ওটামেন্ডি, ফ্রেদেরিকো ফাজিও, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুইনা, ক্রিস্টিয়ান আনসালদি।
মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সি মেজ, লুকাস বিলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, ক্রিস্টিয়ান পাভোন।







