চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা দলে রোমেরোর জায়গায় গুজম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ২৩, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
নাহুয়েল গুজম্যান

নাহুয়েল গুজম্যান

চোটে পড়া গোলরক্ষক সার্জিও রোমেরোর জায়গায় আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন নাহুয়েল গুজম্যান। ৩২ বছর বয়সী এ গোলরক্ষক মেক্সিকান ক্লাব টাইগ্রেসের হয়ে পারফর্ম করে কোচ হোর্হে সাম্পাওলির নজরে আসেন।

৩৫ জনের প্রাথমিক স্কোয়াডে থাকলেও শুরুতে ২৩ সদস্যের দলে জায়গা হয়নি গুজম্যানের। আলবিসেলেস্তেদের নাম্বার ওয়ান গোলরক্ষক সার্জিও রোমেরোর সঙ্গে উইলফ্রেডো কাবাল্লেরো, ফ্রাঙ্কো আরমানি সাম্পাওলির ডাক পান। হাঁটুর ইনজুরিতে রোমেরোর ছিটকে যাওয়ায় কপাল খুলল গুজম্যানের।

৩১ বছর বয়সী রোমেরো আর্জেন্টিনার হয়ে ৯৪টি ম্যাচ খেলেছেন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলেছেন। গত আসরে আর্জেন্টিনার রানার্সআপ হওয়ার পথে গোলপোস্টের সামনে দারুণ সময় কাটিয়েছেন।

গুজম্যান সেখানে জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ৬টি ম্যাচ। ২০১৫ সালের পর মাত্র একটি, সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে। তাকেসহ স্কোয়াডে থাকা অন্য দুই গোলরক্ষকও অভিজ্ঞতায় পিছিয়ে। চেলসির উইলফ্রেডো খেলেছেন মাত্র দুটি ম্যাচ। সেখানে রিভার প্লেটের আরমানি আছেন অভিষেকের অপেক্ষায়।

নাহুয়েল গুজম্যান

১৬ জুন রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ ডি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: উইলফ্রেডো কাবাল্লেরো, ফ্রাঙ্কো আরমানি, নাহুয়েল গুজম্যান।

Reneta

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো, এডুয়ার্ডো সালভিও, নিকোলাস ওটামেন্ডি, ফ্রেদেরিকো ফাজিও, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুইনা, ক্রিস্টিয়ান আনসালদি।

মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সি মেজ, লুকাস বিলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, ক্রিস্টিয়ান পাভোন।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনারাশিয়া বিশ্বকাপ ২০১৮রোমেরোলিড স্পোর্টস
শেয়ারTweetPin5

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT