সামনের মাসে ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে আগুয়েরোকে রাখেনি আর্জেন্টিনা। দলে ফেরানো হয়েছে গোলরক্ষক সার্জিও রোমেরোকে।
এছাড়া ডাকা হয়েছে ইন্টার মিলানের স্ট্রাইকার মাউরো ইকার্দি এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনিকে।
বাউজা চলে যাওয়ার পর আর্জেন্টিনা এখনও কোচ নিয়োগ দেয়নি। শোনা যাচ্ছে সাম্পাওলিকে দায়িত্ব দেয়া হবে। তিনি নাকি দল নির্বাচন করতে ভূমিকা রেখেছেন।
৯ জুন লিওনেল মেসির নেতৃত্বে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ব্রাজিলও ইতিমধ্যে দল ঘোষণা করেছে। তারা নেইমারকে বিশ্রামে পাঠিয়েছে।
দল নির্বাচন করে ফেডারেশনের ওয়েবসাইটে তালিকা পোস্ট করেছেন আর্জেন্টিনার নির্বাচকরা। আগুয়েরোকে কেন বাদ দেয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
ডিফেন্ডারদের মধ্যে দলে রাখা হয়েছে মাসচেরানো, এমানুয়েল মাম্মানা গ্যাব্রিয়েল, নিকোলাস ওটামেন্ডিকে।
আক্রমণ ভাগে ডি মারিয়া, হিগুয়েনের সঙ্গে যথারীতি আছেন দিবালা।







