চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-কলম্বিয়াকে স্বাগতিক করে নতুন যুগে কোপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২০২০ সালের আসরটি বদলে দিতে চলেছে কোপা আমেরিকার ইতিহাসকেই। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, এই দুই ভাগে ভাগ করে নতুন যুগে পা ফেলতে চলেছে শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্টটি। স্বাগতিক করা হয়েছে দুই দেশকে। এক ভাগের দায়িত্ব পড়েছে আর্জেন্টিনার হাতে। আরেক অঞ্চলের স্বাগতিক হবে কলম্বিয়া।

মঙ্গলবার সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দুই ভাগে ভাগ করে দেয়া হয় ২০২০ কোপার আয়োজনকে। দক্ষিণাঞ্চলে খেলবে মোট ছয় দল। স্বাগতিক আর্জেন্টিনাসহ এভাগে আছে চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া এবং একটি আমন্ত্রিত অতিথি দেশ।

উত্তরাঞ্চলের স্বাগতিক কলম্বিয়া। এভাগেও খেলবে মোট ছয় দল। বাকি দেশগুলো হল ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু এবং আরেকটি অতিথি দেশ।

প্রতি গ্রুপে ছয়টি দল একে অপরের মুখোমুখি হবে। সেরা চারটি করে দল টিকিট পাবে কোয়ার্টার ফাইনালের। সেখান থেকেই শুরু হবে নক-আউট পর্ব।

এ নিয়মে নতুন আসরে ম্যাচ হবে মোট ৩৮টি। আগের ফরম্যাটের চেয়ে তাতে ম্যাচের সংখ্যা ১২টি বেড়েছে। কোয়ার্টার, সেমিফাইনাল শেষে টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের দায়িত্ব থাকছে আর্জেন্টিনার কাঁধে।

আগামী বছরের আসরটি হবে ছয় বছরে চতুর্থ কোপা। ইউরোপিয়ান ফুটবলের সূচির ও সময়ের সঙ্গে মিল রেখে নতুন আসরটি আয়োজন করতে চান আয়োজকরা। তাতে খেলা উপভোগের সুযোগ থাকছে এশিয়ান দর্শকদের জন্যও।

Reneta

কেবল কোপাতেই নয়, কনমেবল প্রথা ভাঙতে চলেছে কোপা লিবার্তোদোরেস আয়োজনেও। ছয় দশকের পুরনো ঐতিহ্য ভেঙে সাউথ আমেরিকান ঘরোয়া ফুটবল শ্রেষ্ঠত্বের আসরের ফাইনাল এক ম্যাচে নিয়ে আসার ব্যাপারে সম্মত হয়েছে কনমেবলের কর্তারা।

আগে হোম-অ্যাওয়ে, দুই লেগে আয়োজন করা হতো ফাইনাল। এখন থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো নিরপেক্ষ মাঠে, এক ম্যাচে শেষ হবে কোপা লিবার্তোদোরেস শ্রেষ্ঠত্বের ফায়সালা। মূলত গত আসরে আর্জেন্টিনার দুই ক্লাব- বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের মধ্যকার ঝামেলাপূর্ণ ফাইনাল থেকে শিক্ষা নিয়ে এ সিদ্ধান্তে এসেছে কনমেবল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ কোপা আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT