আর্জেন্টিনায় গর্ভধারণের ১৪ সপ্তাহ পর আর গর্ভপাত করানো যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির আইনসভা। সিনেটে ভোটাভুটির পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।
বিবিসি জানায়, গর্ভপাতের বৈধতা দিতে আনা বিলটি বাতিলের পক্ষে ভোট দিয়েছে ৩৮ জন সিনেটর। বিপক্ষে ভোট দেন ৩১ জন।
বর্তমানে আর্জেন্টিনায় ধর্ষণের ক্ষেত্রে অথবা মায়ের স্বাস্থ্য বিপদে থাকলে শুধুমাত্র গর্ভপাতের অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে দেশটিতে পক্ষে-বিপক্ষে বির্তক তৈরি হয়।
গত ১৪ জুন কংগ্রেসের নিন্মকক্ষ বিলটিতে অনুমোদন দেয়। এরপর তা সিনেটে উত্থাপন করা হয়। গর্ভপাত বৈধতা পেতে হলে ৭২ জন সিনেটরের সমর্থন আশা করা হলেও বিপক্ষে ৩৮ জন ভোট দিলে তা বাতিল হয়।
আর্জেন্টিনায় ১৪ সপ্তাহের ভ্রুণ গর্ভপাতের বৈধতা না থাকলেও ল্যাটিন আমেরিকার দেশ উরুগুয়ে, কিউবা ও মেক্সিকতে তার বৈধতা রয়েছে।







