চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার বিশ্বকাপ এবার অনিশ্চিত!

সাবিত খানসাবিত খান
১১:২৭ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বিশ্ব ফুটবলে আকাশী-নীলদের দাপট অনস্বীকার্য। র‌্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থানটাও এখন আলবিসেলেস্তেদের। গত বিশ্বকাপ এবং পর পর দুই কোপা আমেরিকান ফুটবলের শিরোপা হাতছাড়া হয়েছে নি:শ্বাস দূরত্ব থেকে। অথচ এখন একি অবস্থা এদগার্দো বাউজার শিষ্যদের!, মেসি-ডি মারিয়া-আগুয়েরোদের! আগামী রাশিয়া বিশ্বকাপে তারা স্থান পাবে কিনা তাই নিয়ে সৃষ্টি হয়েছে ঘোর সংশয়। অবশ্য এখনও শেষ কথা বলার সময় আসেনি। তবুও অগনিত ভক্ত সমর্থকদের হতাশাতেই নিমজ্জিত করে চলেছে তারা।

ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রত্যাবর্তনের আজকের ম্যাচটি ঘিরেও যেমন তুমুল আশাবাদী ছিলো দলটি। কিন্তু মাঠে এই পূর্ণশক্তির দলটির একেবারেই পর্যুদস্ত হয়েছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে। ৩-০ গোলে অনেকটা হেসেখেলেই ‘কলঙ্কের’ মোচন করেছে নেইমাররা। যেই বেল হোরিজন্তের মাঠটিতে জার্মানির কাছে ৭-১ এর লজ্জ্বায় বিধ্বস্ত হয়েছিলো তারা, সেখানেই মেসিদের প্রাপ্তি একরাশ হতাশা।

এর আগের ১১টি ম্যাচে মাত্র ৪ টিতে জয়ের দেখা পেয়েছে শক্তিশালী আর্জেন্টিনা। আর ড্র ৪টিতেই। এক মেসিই যে দলের চেহারা পাল্টে দিতে পারে তার প্রমাণ জয়ী ৩ ম্যাচেই তার উপস্থিতি। হাতে রয়েছে আরও ৭টি ম্যাচ। পয়েন্টের হিসাব বাকি পাক্কা ২১। তাই ফিরে আসার সুযোগ অবারিত। কিন্ত টানা ৪ ম্যাচ জয়শুণ্য থাকাটাতো অশুভ বার্তাই দেয়।

পয়েন্ট তালিকায় এখনও ছয়ে থাকলেও আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রার আশা এখনও মলিন হয়নি। তবে এই অবস্থানের জন্য পেরুকে অবশ্যই ধন্যবাদ দিবে আর্জেন্টিনা। কারণ প্যারাগুয়েকে তাদের মাঠেই ৪-১ গোলে না হারালে যে ৭ নম্বরেই যেতে হতো আকাশী-নীলদের।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি রাশিয়ার টিকিট পাবে ৪ দল। আর পঞ্চম দলকে প্লে অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে। তাই এখনও শঙ্কায় গতবারের ফাইনালিস্টরা।
২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ব্রাজিলের সাথে দ্বিতীয় উরুগুয়ের পয়েন্ট ব্যবধান মাত্র ১। আর ৩ এ থাকা কলম্বিয়া, চার-পাচে ইকুয়েডর চিলির সাথে আর্জেন্টিনার পয়েন্ট পার্থক্য ২ আর ১। অপরদিকে সাত-আটে থাকা প্যারাগুয়ে-পেরুর সাথে আর্জেন্টিনার পয়েন্ট পার্থক্যও মাত্র ১-২। তাই জয় যেমন এনে দিতে পারে কাঙ্খিত স্থান তেমনি পা হড়কালেই বিপদ আরও বাড়বে।

এমন আশঙ্কার মাঝেই একটা প্রশ্ন স্বভাবতই সবার মনে উঁকি দিচ্ছে। শেষ কবে বিশ্বকাপ বাছাই থেকেই বাদ পড়েছিলো আর্জেন্টিনা। তেমন দুর্ঘটনা দেখা গিয়েছিলো ১৯৭০-এর বিশ্বকাপে।

Reneta

তাই ১৫ নভেম্বর নিজেদের মাঠ সান জোনে কলম্বিয়ার বিপক্ষে অগ্নিপরীক্ষায় নামবে আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT