চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্চারি: কম্পাউন্ড এককে এলো দুই সোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সাউথ এশিয়ান গেমসের নবম দিনের শুরুতে একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। নারী ইভেন্টে সুমা বিশ্বাসের পর পুরুষ কম্পাউন্ডে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন মো. সোহেল। দিনের শুরুতেই আর্চারিতে নারী কম্পাউন্ডে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন সুমা। আর্চারিতে এনিয়ে ৮টি সোনার পদক পেলো বাংলাদেশ। সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের স্বর্ণ ১৬টি।

চলতি আসরে আর্চারির অংশ নেয়া প্রতিটি ইভেন্টেই স্বর্ণ জিতল বাংলাদেশ।

দেশের বাইরে এসএ গেমসে বাংলাদেশের এটাই সেরা সাফল্য। এর আগে ১৯৯৫ মাদ্রাজ গেমসে ৭টি স্বর্ণপদক ছিল সেরা অর্জন। তবে সবমিলিয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা সাফল্য এরমধ্যেই হয়ে গেছে। ১৯৯৩ আসরে ১১টি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সামনে আছে ২০১০ সালে জেতা ১৮টি স্বর্ণ জেতার রেকর্ড।

রোববার দিনের শুরুতে অষ্টম স্বর্ণ জেতে বাংলাদেশ। আসরের অষ্টম দিনে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভে শ্রীলঙ্কাকে হারিয়ে সফলতা পান রুমান সানা, তামিমুল ইসলাম এবং হাকিম আহমেদ রুবেল।

এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে আর্চারিতে নারীদের দলগত রিকার্ভে স্বর্ণ জেতে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে সোনা জিতে নেন বাংলাদেশের রোমান সানা ও ইতি খাতুন জুটি।

ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের সোহেল রানা, অসীম কুমার দাস আর আশিকুজ্জামান ২২৫-২১৪ স্কোরের ব্যবধানে ভুটানকে হারfন। পরে শ্রীলঙ্কা দলকে ২২৬-২১৫ স্কোরের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের সুস্মিতা বণিক, সুমা বিশ্বাস আর শ্যামলী রায় মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টেও স্বর্ণ জিতে নেন।

Reneta

দিনের শেষে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ এনে দেন বাংলাদেশের সোহেল রানা আর সুস্মিতা বণিক। ফাইনালে তারা নেপালকে হারfন ১৪৮-১৪০ স্কোরের ব্যবধানে। এদিন আর্চারি ছাড়াও মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ।

এর আগে শনিবার ভারোত্তলনে দুটি সোনার পদক জেতার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে সপ্তম স্বর্ণ পদক পাইয়ে দেন ফাতেমা মুজিব। ফেন্সিংয়ে ব্যক্তিগত সেভার ইভেন্টে তিনি সোনার পদক জেতেন।

মাবিয়া আক্তার সীমান্তের পর তারও আগে বাংলাদেশ আরও একটি স্বর্ণ পদক জেতে। বাংলাদেশকে ষষ্ঠ স্বর্ণ পদক পাইয়ে দেন জিয়ারুল ইসলাম। ৯৬ কেজি ওজন শ্রেণিতে তিনি স্বর্ণ জিতেন। মাইনুল ইসলাম ১০২ কেজিতে জিতেন রৌপ্য পদক।

গতবারের মতো এবারও বাংলাদেশকে সোনার পদক পাইয়ে দেন সীমান্ত। ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন তিনি। ৮১ কেজিতে রৌপ্য জিতেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা।

বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। সেটি ছিল ব্রোঞ্জ। তায়কোয়ান্দোতে এবার বাংলাদেশ প্রথম সোনার পদক জেতে। দিপু চাকমা পাইয়ে দেন প্রথম স্বর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসএ গেমস-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT