চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো ১০ হাজার দক্ষ নির্মাণ শ্রমিক তৈরি করবে রিহ্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২০
অর্থনীতি
A A

নির্মাণ খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করবে আবাসিক খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

১১টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে এই জন্য চুক্তি করেছে সংগঠনটি।

সোমবার এ চুক্তি সাক্ষরিত হয় বলে রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে দুই দফায় ১১ হাজার নির্মাণ শ্রমিকের প্রশিক্ষণ সম্পন্ন করেছে রিহ্যাব, যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে রিহ্যাব।

রিহ্যাবের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এ সময় সেইপ-রিহ্যাব প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য, রিহ্যাব পরিচালক ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, প্রকৌশলী মো. আল আমিন এবং চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা সাক্ষর করনে। করোনা মহামারির কারণে নিজ নিজ অফিসে পৃথকভাবে এ চুক্তি সাক্ষর হয়।

Reneta

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসন শিল্পে দক্ষ নির্মাণ শ্রমিক তৈরি করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেনেন্স, প্ল্যাম্বিং, মেশন এবং স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই ৫টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই নতুন ১০ হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছে রিহ্যাব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রিহ্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটার তালিকায় বেশি নাম বাদ পড়া আসনগুলোতে তৃণমূলের ভরাডুবি

মে ৫, ২০২৬

তুরস্ক-সৌদি ভিসা শিথিলের চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা

মে ৫, ২০২৬

৪৭ মিলিয়ন ভিউয়ের পর সিক্যুয়েল, ঈদে ফিরছে যে নাটক!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

মে ৫, ২০২৬

অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT