চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো বেশি সুসাংবাদিকতা যখন সব চাপের জবাব

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৫ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

এ কথা আমরা সবাই জানি, একটি দেশে সরকার বা রাষ্ট্রের যাবতীয় বিষয়ে ওয়াচডগের ভূমিকা পালন করে থাকে গণমাধ্যম। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গণমাধ্যমের নানামুখী ভূমিকার কারণে একে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়। বিশ্বের অনেক দেশেই সুশাসন প্রতিষ্ঠায় আইন, বিচার আর নির্বাহী বিভাগের পরই সংবাদপত্রকে স্থান দিয়ে এর স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা হয়েছে। দেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ বিষয়ে সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বক্তব্যেও এ বিষয়গুলো উঠে এসেছে। সেমিনারের বক্তারা গণমাধ্যমের প্রতি চ্যালেঞ্জকে শুধু সাংবাদিক বা সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তাকে আধুনিক রাষ্ট্রব্যবস্থা, রাজনীতি ও গণতন্ত্রের প্রতিও চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন। বিশ্বব্যাপী সাংবাদিকতার ওপর যে হুমকি ও চাপ রয়েছে, তা সততা ও সাহসের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানানো হয় সেমিনারে। আমরা জানি স্বার্থান্বেষীমহল বিশেষ করে রাজনৈতিক শক্তি তাদের উদ্দেশ্য হাসিলে প্রকাশ্যে-অপ্রকাশ্যে নানা উপায়ে-কৌশলে গণমাধ্যমের ওপর চাপ তৈরি করে। এমনকি প্রভাবশালী গোষ্ঠির চাপের কাছে নতিস্বীকার না করায় প্রতিবছরই বিশ্বে অসংখ্য সাংবাদিককে জীবন দিতে হয়। হামলার মুখে আহত হওয়ার নজিরও অনেক। এর বাইরে সাংবাদিককে হুমকি দেয়ার ঘটনা এখন ‘ডাল-ভাত’র মতো সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশেও এমন ঘটনা অহরহই ঘটছে। গত সপ্তাহে রাজধানীর কেরাণীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টেলিভিশনের একজন সিনিয়র সাংবাদিক এবং এক ক্যামেরাপার্সন। শুধু তাই নয়, প্রচণ্ড মারধরের পর তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ারও চেষ্টাও চালায় সেখানকার প্রভাবশালী মহল। এলাকাবাসীর প্রতিরোধে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। দুইদিন অাগে গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন এসএ টেলিভিশনের আপরাধ বিষয়ক প্রতিবেদন তৈরির কাজে নিয়োজিত একটি টিম। এ ধরণের ঘটনা প্রমাণ করে দেশে স্বাধীন সাংবাদিকতায় নানাভাবে বাধা বা চাপ সৃষ্টি করা হচ্ছে। আরো নানাভাবে আসছে বাধা। আর এসব বাধা বা চাপ অাসছে মূলত রাজনৈতিক মহল থেকে। আমরা মনে করি, দেশ ও দেশের জনগণের স্বার্থেই গণমাধ্যমকে সব ধরণের চাপ থেকে মুক্ত রাখা জরুরি। তবে সেজন্য প্রথম আলোর সেমিনারে যে কথা বলা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ: চাপের জবাব আরো বেশি সুসাংবাদিকতা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু বৈঠকে যোগ দিতে মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

দেশের মাটিতে এমন ইনিংস দেখিনি: শাহরিয়ার নাফিস

পরবর্তী

দেশের মাটিতে এমন ইনিংস দেখিনি: শাহরিয়ার নাফিস

ব্যতিক্রমী মাশরাফি ট্রফি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT