চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো দুই আইএস বধূর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শিশু সন্তান নিয়ে সিরিয়ার আইএস ক্যাম্পে বসবাস করা আরো দুই আইএস বধূর নাগরিকত্ব বাতিল করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী কথিত ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া ব্রিটিশ শামীমা বেগমের শিশু ছেলে মারা যাওয়ার পর নতুন করে এ তথ্য জানা গেলো।

এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা পৃথকভাবে কোন ঘটনার ওপর মন্তব্য করে না। কারো নাগরিকত্ব প্রত্যাহারের সিদ্ধান্ত তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করেই নেয়া হয়ে থাকে, যা হালকাভাবে দেখার সুযোগ নেই।

দি সানডে টাইমস এর বরাতে বিবিসি জানায়, পশ্চিম লন্ডন থেকে সিরিয়ায় যাওয়া ওই দুই নারী হলেন রিমা ইকবাল(৩০) এবং তার বোন জারা(২৮)।

রিমা এবং জারা সিরিয়ায় আলাদা দুটি শরণার্থী ক্যাম্পে বাস করছেন। যেখানে জিহাদিদের নিয়ন্ত্রিত সাবেক এলাকাগুলো থেকে পালিয়ে আসা হাজার হাজার শরণার্থী রয়েছেন।

এই দুই নারীর পাঁচটি ছেলে সন্তান রয়েছে যাদের বয়স আট বছরের নিচে। রিমা জারার বাবা মা পাকিস্তান থেকে এসেছেন। তবে তাদের দৈত নাগরিকত্ব আছে কিনা তা জানা যায়নি।

Reneta

রিমা এবং জারা ২০১৩ সালে সিরিয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্য ছাড়েন এবং তার আগেই গোপনে তারা আইএস যোদ্ধাদের বিয়ে করেন। এসব যোদ্ধার বিরুদ্ধে পশ্চিমা জিম্মি হত্যা এবং ভিডিও করার সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে।

যুক্তরাজ্য ছাড়ার সময় জারা গর্ভবতী ছিলেন। সিরিয়ায় গিয়ে তিনি তৃতীয় সন্তানের মা হন। আর রিমার একটি সন্তানের জন্ম হয় যুক্তরাজ্যে, অপর জনের সিরিয়ায়।

তাদের মতই আরেক নারী আইএস বধূ শামীমা বেগম। সম্প্রতি তার বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

সিরিয়ার শরণার্থী শিবিরে গত বৃহস্পতিবার শামীমা বেগমের তিন সপ্তাহ বয়সী ছেলের মৃত্যুর ঘটনাকে ঘিরে এই সমালোচনা শুরু হয়েছে।

এর আগেও তার দুটি সন্তান মারা যায় বলে জানা গেছে। আইএস বাহিনীতে যোগ দিতে ১৫ বছর বয়সে লন্ডন ছেড়ে সিরিয়ায় যান শামীমা।

তিনি আবার যখন লন্ডন ফিরে আসার ইচ্ছার কথা প্রকাশ করেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার কথা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস বধূআইএস বধূ শামীমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোসাদ্দেকের সন্তুষ্টি জাতীয় দলে

পরবর্তী

উড়োজাহাজে থাকা ১৫৭ জনের সবাই নিহত

পরবর্তী

উড়োজাহাজে থাকা ১৫৭ জনের সবাই নিহত

সুষ্ঠু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের শঙ্কার মুখে ২৮ বছর পর ডাকসু নির্বাচন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT