চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো এক বিএনপি নেতার ঠিকানা হলো কারাগার

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:৫২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
আদালত
A A
একজন পুরুষ ব্যক্তির ছবি, তিনি চশমা পরেছেন ও পেশাদার পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় চারদিনের মাথায় আরো এক বিএনপি নেতা ও সাবেক এমপি কারাদণ্ডাদেশ পেয়েছেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাবকে আট বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে তার কাছে থাকা ৯৩ লাখ টাকার অবৈধ সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন যশোরের বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা।

আট বছর আগে দায়ের হওয়া মামলায় রায় ঘোষণার সময় জামিনে থাকা ওহাব আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।

রায় অনুযায়ী, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কারণে দুদক আইনে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, সম্পদের তথ্য গোপনের মামলায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর দুদকের মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ মশিউর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া জ্ঞাত আয় বর্হিভূত ১০ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশও দেন যশোরের বিশেষ আদালতের বিচারক।

ওহাবের মতো মশিউর রহমানও জামিনে ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।

ওহাবের মামলায় রায়ের পর শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়ে বলেন, ‘সরকারের নীল নকশার অংশ’ হিসেবে এই রায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত শৈলকূপা উপজেলায় হরতালের ঘোষণা দেন তিনি। মশিউর রহমানের মামলায় রায়ের পরও বিএনপি সেখানে আধাবেলা হরতাল ডেকেছিল।

ট্যাগ: দুদকদুর্নীতি দমন কমিশনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩০ চেহারার ১৯ বিউটির সেক্স রোবট

পরবর্তী

সরকারের ব্যয় বেশি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে, কম জগন্নাথে

পরবর্তী

সরকারের ব্যয় বেশি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে, কম জগন্নাথে

মেহরীন

২০১৮ তে চমক নিয়ে আসছি: মেহরীন

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT