চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেক ঘাতকের গ্রেপ্তারের খবরে রাস্তায় জনতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

শিশু রাজনের আরেক খুনি ময়নার (৪৫) প্রতি তীব্র ঘৃণা দেখালো জনতা। এই ঘাতকের গ্রেফতারের খবরে মঙ্গলবার রাত ১১ টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের টুকের বাজারে হাজারো মানুষের ঢল নামে। ক্ষোভে, ঘৃণায় উত্তাল জনতা রাজন হত্যা মামলার অন্যতম এই আসামীর ফাঁসি চেয়ে স্লোগান দেয়।

সিলেট টুডে ২৪ ডটকমের খবরে বলা হয়েছে, টুকের বাজারের পীরের বাজারের একটি বাড়ি থেকে মঙ্গলবার রাত সাড়ে দশটায় চৌকিদার ময়নাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ময়নাকে গ্রেপ্তার করা হয় বলে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান।

ময়নার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই হাজারো জনতার ঢল নামে রাস্তায়। ফাঁসির দাবি জানিয়ে গগনবিদারী স্লোগানের সঙ্গে অনেকে এই হত্যাকারীকে মারতেও উদ্যত হন। তখন পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ নেওয়া হয় ঘটনাস্থলে।

বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে যান সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পর ঘাতক ময়নাকে কড়া নিরাপত্তায় জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।

রাজন হত্যার ঘটনায় পুলিশ চারজনকে আসামি করে মামলা করে। আসামীদের মধ্যে একজন ময়না, যে কুমারগাঁও এলাকায় ‘বড় ময়না’ নামে পরিচিত। ময়নার খারাপ প্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে রাজনকে পেটানো হয়ে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন রাজনের মামা ওমর ফারুক।

নৃশংস এই হত্যাকাণ্ডের আসামীদের মধ্যে আলী হায়দার ওরফে আলী (৩৪) এখনও পলাতক। আসামিদের মধ্যে মুহিত আলমকে ঘটনার দিন ৮ জুলাই জনতা পুলিশে দিয়েছিলো। তার ভাই কামরুল ইসলাম সৌদি আরবে পালিয়ে গেলেও সেখানে ধরা পড়েছে।

Reneta

এছাড়া মুহিতের স্ত্রী ও শ্যালক এবং নির্যাতনের প্রত্যক্ষদর্শী দুজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

দেশজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের সব আসামিকে গ্রেপ্তারে পুলিশের প্রতি নির্দেশ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের। পুলিশ প্রধান এ কে এম শহীদুল হকও বলেছেন, তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

ওদিকে, রাজনের বাবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়ার পর জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলামকে মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। এসআই আমিনুল রাজন হত্যার মামলাটির বাদী।

গত সপ্তাহে ম পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপি প্রতিবাদের ঝড় ওঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজন হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন্ত্রিসভায় প্রশংসিত সংযোজন, অপূর্ণ বিয়োজন প্রত্যাশা

পরবর্তী

পবিত্র শবে কদর পালিত

পরবর্তী

পবিত্র শবে কদর পালিত

আমজাদ খান চৌধুরীর জানাজা আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT