চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি স্মরণীয় জয় পেতে টাইগ্রেসদের লক্ষ্য ১৪১ রান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে আটকে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। জয়ের জন্য তাদের লক্ষ্য ১৪১ রান।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৩৫ রান। ফারজানা হক পিংকি ১১ রান ও নিগার সুলতানা জ্যোতি ২ রানে ক্রিজে আছেন।

প্রথম ওভারে  রানের খাতা খোলার আগেই শামীমা সুলতানা ড্রেসিং রুমে ফেরেন। হেইলি ম্যাথিউসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ২৯ রান যোগ করেন শারমিন-ফারজানা জুটি। ১৭ রান করা শারমিন প্রথম স্লিপে ডটিনের হাতে ক্যাচ তুলে দিয়ে আসেন।

এর আগে শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠায় টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ৫০ ওভারে ক্যারিবীয়রা ৯ উইকেটে ১৪০ রানের বেশি তুলতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন জাহানারা আলম। তার বলে ডিয়েন্দ্রা ডটিন ১৭ রান করে শামীমা সুলতানার গ্লাভসে ধরা পড়েন। দলীয় রান তখন ২৯।

Reneta

আজকের খেলায় নিয়মিত উইকেটরক্ষক জ্যোতি ফিল্ডিং করেছেন। অধিনায়কত্ব সামলে ফিল্ডিংটা তাকে উপভোগ করতে দেখা গেছে। ১৭ রান করা আরেক ওপেনার হেইলি ম্যাথিউসের ক্যাচ নিয়েছেন। বোলার ছিলেন নাহিদা আক্তার।

খানিক পরই বল হাতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে ধস নামাতে শুরু করেন বাঘিনীরা। দলীয় ৪৮ রানের মাথায় অধিনায়ক স্টেফানি টেলর সাজঘরে ফেরেন। ৪ রান করে নাহিদা আক্তারের বলে হন বোল্ড। খানিক পরই সালমা খাতুলের আলতো বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্ট কভারে ফারজানা হকের তালুবন্দি হন রাশাডা উইলিয়ামস।

প্রতিপক্ষের রানের গতিকে সবসময় নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশের মেয়েরা, নিয়মিত বিরতিতে তুলেছে উইকেট। চেডিয়ান নেশন ৬ রান করে ফারজানার সরাসরি থ্রোয়ে হন রান আউট। রানের খাতা না খুলে সালমার বলে লেগ বিফোরে কাটা পড়েন আলিয়াহ আলেইন।

সালমার বলে ফিরতি ক্যাচ দিয়ে চিনেল হেনরি ক্রিজ ছাড়লে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৩৫.৩ ওভারে ৭ উইকেটে ৭০ রান। তাদের একশ রানের নিচে আটকানোর আশায় তখন বাঘিনীরা উজ্জীবিত।

অষ্টম উইকেটে অ্যাফি ফ্লেচারকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে দলকে একশ রানের গণ্ডি পার করান স্রোতের বিপরীতে লড়াই করা উইকেটরক্ষক ব্যাটার শেমাইন ক্যাম্পবেল। ফাহিমা খাতুনের দারুণ ক্যাচে ১৭ রান করা ফ্লেচার আউট হলে ভাঙে জুটি।

লো স্কোরিং ম্যাচে আরও কিছু রান তুলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ায় ভূমিকা রাখেন শেমাইন ক্যাম্পবেল। তুলে নেন হাফ সেঞ্চুরি। ১০৭ বলে ৫ চারে ৫৩ রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত। নবম উইকেটে কারিশমা রামহারককে নিয়ে যোগ করেন আরও ২৬ রান। শেষ ওভারে শামীমার থ্রোয়ে ৭ রান করা কারিশমা হন রান আউট।

বাংলাদেশের হয়ে একই বোলিং ফিগারের মালিক সালমা খাতুন ও নাহিদা আক্তার। দুইজনই ১০ ওভারে ৩ মেইডেনসহ ২৩ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পান জাহানারা আলম, রুমানা আহমেদ ও ঋতু মণি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগ্রেসবাংলাদেশবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT