চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি বড় হারে হোয়াইটওয়াশের মুখে মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১১, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আরেকটি বড় হারে সাউথ আফ্রিকায় হোয়াইটওয়াশের মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার চতুর্থ ওয়ানডেতে প্রোটিয়াদের কাছে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে মেয়েরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই রুমানা-সালমাদের।

টানা তিন হারে আগের ম্যাচেই সিরিজ হাতছাড়া। চতুর্থ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর। সেই ম্যাচেও ব্যর্থ ব্যাটসওম্যানরা। টানা তৃতীয় ম্যাচে ১০০ রানের নিচে অলআউট হয় টাইগ্রেসরা। স্বাগতিকদের বোলিং তোপে মাত্র ৭৬ রানে গুটিয়ে ম্যাচ হারে ১৫৪ রানে।

দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন ফারজানা হক। শামীমা সুলতানা করেন ১৭। দুই অঙ্ক স্পর্শ করা অন্য ব্যাটসওম্যান শারমিন সুলতানা। তিনজন ব্যাটসম্যান হিসাবের খাতাই খুলতে পারেননি। একটি করে রান করেছেন অপর তিন ব্যাটসওম্যান। দলের চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ ইনিংস আবার ৬ এবং ৪ রানের।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩০ রান করে সাউথ আফ্রিকা। স্বাগতিকদের টপঅর্ডারের তিন ব্যাটসওম্যান ৭০, উলভার্ট ৩২ ও চেটি ৩১ রান করে শক্ত ভিত গড়ে দেন।

মিডলঅর্ডারে দুই ব্যাটসওম্যানকে দ্রুত ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়া অধিনায়ক ট্রিয়নের ৪২ বলে ৬০ রানের ইনিংস সফরকারীদের আশাকে হতাশায় পরিণত করে।

বাংলাদেশের হয়ে জাহানারা আলম ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান পান্না ঘোষ ও রুমানা আহমেদ।

Reneta

প্রথম ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় হার, ১০৬ রানের। সে ম্যাচে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হার। আর তৃতীয় ম্যাচে জুটেছিল ৮৯ রানে হার। এবার সবচেয়ে বড়টি ১৫৪ রানের। আগামী ১৪মে হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচ খেলবে টিম টাইগ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT