রাশিয়ার সকল কর্মকর্তাকে দেশের বাইরে বসবাসরত তাদের আত্নীয় স্বজনদের দেশে আনার আদেশ দিয়েছে রাশিয়া। আরেকটি বিশ্বযুদ্ধের দুশ্চিন্তায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে রাশিয়া।
স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, রাজনীতিবিদ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রিয়জনকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি সিরিয়া বিষয়ে একটি বিরোধের জের ধরে ফ্রান্সে নির্ধারিত সফর স্থগিত করেন পুতিন। এবং এর ঠিক কয়েকদিন পরে পোলিশ বর্ডারের পাশেই পারমানবিক বোমা বসায় রাশিয়া। এসবের প্রেক্ষিতে সবারই ধারণা দানা বাঁধছে বিশ্বযুদ্ধের বিষ।
সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভও সবাইকে সতর্ক করে বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সমস্যা পৃথিবীকে আরেকটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।
রাশান স্থানীয় গণমাধ্যম ডেইলি স্টার থেকে জানা যায়, রাশিয়ার প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং সব ধরণের আইনপ্রণেতা এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মরতদের যাদের যাদের সন্তান দেশের বাইরে পড়াশোনা করছে তাদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। তবে এই নির্দেশনার কারণ সম্পর্কে এখনও সঠিক কোনো তথ্য জানা যায়নি।
অবশ্য রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক স্তানিস্লাভ বিলোভস্কি, এটা হয়তো বড় কোনো যুদ্ধেরই প্রস্তুতি।
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে শীতল যুদ্ধটা বহুদিনের। সম্প্রতি সিরিয়া নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে রাশিয়া সাইবার আক্রমণ করেছে এমন অভিযোগ তোলে আমেরিকা। এই সবের ভিত্তিতেই যুদ্ধের আশঙ্কা করছেন অনেকে।









