চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকজন প্রধানমন্ত্রী উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ন ২০, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
ভুটানের নতুন প্রধানমন্ত্রী-লোটে শেরিং

ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মধ্য-বামপন্থি প্রার্থী লোটে শেরিং। প্রধানমন্ত্রী নির্বাচিত লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস ২৮তম ব্যাচের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট।

বাংলাদেশ থেকে এমবিবিএস ও এফসিপিএস করে ভুটানে ফিরে গিয়ে ২০১৩ সালে রাজনীতিতে যোগ দেন লোটে শেরিং। তিনি একজন কনসালট্যান্ট ইউরোলজিস্ট। দেশটির লোটে শেরিং-এর মধ্য-বামপন্থি দল ডিএনটি পার্লামেন্টের ৪৭ আসনের মধ্যে ৩০টি আসনে জয় পায়।

এটি ২০০৮ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট শুরু হওয়ার পর তৃতীয় জাতীয় নির্বাচন। ২০০৮-এর নির্বাচনে জয় পাওয়া দল ডিপিটি এবারের নির্বাচনে বাকি ১৭টি আসন পেয়েছে।

এর মধ্য দিয়ে পরপর তিনটি নির্বাচনে তিনটি ভিন্ন ভিন্ন দল ক্ষমতায় আসার সুযোগ পেল ভুটানে, যা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি নতুন দৃষ্টান্ত।

ভুটানের সংবিধান অনুসারে, প্রাইমারি রাউন্ডের ভোটযুদ্ধে সর্বাধিক ভোট পাওয়া দু’টি দলই শুধু চূড়ান্ত রাউন্ডে আগামী পাঁচ বছরের জন্য সরকার গঠনের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সেই হিসেবে ডিএনটি এবং ডিপিটি প্রাইমারিতে উতরে পার্লামেন্টের নিম্নসভার ৪৭টি আসনে প্রার্থী দিয়েছিল।

ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধানমন্ত্রী শেরিং তোবগে সেপ্টেম্বরের প্রাইমারিতে হেরে চূড়ান্ত ভোটযুদ্ধ থেকে বাদ পড়ে যান।

Reneta

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটগ্রহণ বন্ধ হওয়া পর্যন্ত মোট নিবন্ধিত ভোটারের ৭১ শতাংশই ভোট দিতে পেরেছিলেন বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। প্রাইমারিতে এ হার ছিল ৬৬ শতাংশ। ২০১৩ সালের নির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল এরচেয়ে কম।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী লোটে শেরিং ভুটানকে নতুন করে গড়ার প্রতিজ্ঞা করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ভুটানভুটানের প্রধানমন্ত্রীলিড নিউজলোটে শেরিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT