বিনোদন

আরিয়ানের নাটকে জুটিবদ্ধ খাইরুল-সাফা

নাটকের দৃশ্যে খাইরুল ও সাফা একসঙ্গে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের একটি দৃশ্যে খাইরুল ও সাফা একসঙ্গে অভিনয় করছেন, নাটকের গল্পের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভালোবাসার গল্পকথক হিসেবে দর্শকদের কাছে আস্থার নাম ‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ভালোবাসার গল্পগুলো নানা ঢঙে তিনি তার নাটকে উপস্থাপন করে।

তারই ধারাবাহিকতায় এবার ঈদে বেশ কিছু কাজ করেছেন এই নির্মাতা। তারমধ্যে ঈদের সপ্তম দিন (মঙ্গলবার) প্রচারের অপেক্ষায় বিশেষ নাটক ‘যত্ন’।

আরিয়ান পরিচালিত ‘যত্ন’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন খাইরুল বাসার ও সাফা কবীর।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে নাটকটি দেখতে পারবেন দর্শক। পরবর্তীতে এটি চ্যানেল আইয়ের ইউটিউবেও দেখতে পারবেন।

বিষয়:আরিয়ানখায়রুল বাশারনাটকভালোবাসামিজানুর রহমান আরিয়ানলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…