চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ৪টি ভাষায় আসছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ১৩, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ আমাদের জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ। বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত বইটি ইতোমধ্যে জাপানি এবং চায়নিজ ভাষাতেও প্রকাশিত হয়েছে। বাংলার বজ্রকণ্ঠের এই নেতার অসামান্য জীবন-কর্ম সর্ম্পকে জানতে চায় গোটা বিশ্বের নানা ভাষার মানুষ। আর তাই এবার হিন্দি, ফরাসি, জার্মান এবং আরবী ভাষায় প্রকাশিত হবে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’।

আনন্দ ও গর্বের এ খবর জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল।

ফেসবুক স্ট্যাটাসে মাহবুবুল হক শাকিল লিখেছেন, ‘ইংরেজি, জাপানী এবং চীনা ভাষার পর এবার ফ্রেঞ্চ, জার্মান, আরবী এবং হিন্দি ভাষায় অনূদিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী’।

বঙ্গবন্ধু ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাগারে বন্দী থাকাকালে আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু তা শেষ করে যেতে পারেননি।

চারটি খাতায় তার লেখা সেই পাণ্ডুলিপি ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘দি আনফিনিশড মেমোরিজ’ নামে ২০১২ সালে প্রকাশ করে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতির ইতিবৃত্ত রয়েছে।

পাশাপাশি দেশ বিভাগের পরবর্তী সময়ে থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃত বিবরণ এবং এসব বিষয়ে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। কারাগার ও বাইরের জীবন, বাবা-মা, স্ত্রী-সন্তান ও পরিবার-পরিজনের কথাও এতে বলেছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসমাপ্ত আত্মজীবনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT