চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ১০ হাজার কোটি টাকা প্রণোদনা আসছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
- লিড নিউজ, অর্থনীতি
A A

করোনার বিপর্যয় কাটিয়ে উঠতে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরও ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ আসছে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।

এই প্রণোদনা প্যাকেজ থেকে তারা ৪ শতাংশ সুদে ঋণ সহায়তা পাবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার করোনাকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভূমিকা শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব।

আসাদুল ইসলাম বলেন: প্রণোদনা প্যাকেজটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য আজই মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হচ্ছে। ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই এই টাকাটা উদ্যোক্তাদের কাছে যাবে।

তিনি বলেন: ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা দেয়া হয়েছিল, সেটার বিতরণ ভালো ছিল না। অনেক চাপ প্রয়োগ করেছি, ব্যাংকগুলোর মধ্যে একটা অনীহাও ছিল। আর একটা পরিস্থিতি তারা মোকাবিলা করেছে, সেটা হল তাদের কাছে (ক্ষুদ্র উদ্যোক্তা) তথ্য ছিল না। এসএমই খাতের গ্রাহকদের সঙ্গে তাদের পরিচিতি কম।

‘এ কারণে গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, পিকেএসএফের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। বড় এমএফআই (ক্ষুদ্র ঋণ সংস্থা), ক্ষুদ্র এমএফআইগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা টিম করা হয়েছিল। আমাদের উদ্দেশ্য ছিল ডিসেম্বরের মধ্যে এটি (প্রণোদনা প্যাকেজ) কেবিনেটে পাঠাবো। ডিসেম্বরের মধ্যে অর্থ বিভাগ তাদের মতামত দিয়ে এটিকে যেনো অনুমোদন করে দেয়’, বলেন সিনিয়র সচিব।

Reneta

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন: পিকেএসএফ দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে চলেছে এবং দারিদ্র্য বিমোচন হচ্ছে। আগে দারিদ্র্যের হার ৪১ শতাংশ ছিল, এখন সেটা ২০ শতাংশের নিচে নেমে এসেছে। অতি দারিদ্র্যও প্রায় ১০ শতাংশের কাছাকাছি নেমে এসেছে। পিকেএসএফের মতো প্রান্তিক পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর কাজ করা এবং সরকারের নানামুখী উদ্যোগের কারণে এটা সম্ভব হয়েছে।

পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন: সরকার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণের জন্য ৫০০ কোটি টাকা দিয়েছিল। এরমধ্যে আড়াইশো কোটি টাকা বিতরণ করা হয়েছে। আরও আড়াইশো কোটি টাকা দু-একদিনের মধ্যে পাওয়া গেলে, সেটাও বিতরণ করা হবে।

মাঠ পর্যায়ে পিকেএসএফের ৬২ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন: আমাদের কর্মীরা যারা মাঠে কাজ করেন তারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাওয়ার যোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাক্ষুদ্র ঋণপিকেএসএফপ্রণোদনা প্যাকেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT