চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও এক লক্ষাধিক অভিবাসীকে আশ্রয় দেবে ইউরোপ

আলীম আল রাজী আলীম আল রাজী
৬:৫২ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

আরও ১ লাখ ২০ হাজার অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিকল্পনায় হাঙ্গেরির আপত্তির মুখেও সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। হাঙ্গেরিতে অবস্থানরত শত শত অভিবাসন প্রত্যাশী সার্বিয়ার সীমান্তের কাছে হাঙ্গেরির পুলিশ লাইন ভেঙ্গে রাজধানী বুদাপেস্টের দিকে অগ্রসর হচ্ছে।

ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন সংকটে ভুগছে ইউরোপ। অস্ট্রিয়ার অভিবাসী না নেওয়ার সিদ্ধান্তের পর আবারো অনিশ্চিয়তায় অভিবাসন-প্রত্যাশীরা। বুধবার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট অভিবাসীদের আশ্রয়-সংক্রান্ত নতুন প্রস্তাব করবেন।

এর আগে জার্মান চ্যান্সেলর বলেছেন, তার দেশের ওপর অভিবাসীদের চাপ ভবিষ্যতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আবাসন ব্যবস্থা আরো বাড়ানো হবে জানিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশকেও সহায়তার আহ্বান জানান তিনি। জার্মান চ্যান্সেলরের আহবানে সাড়া দিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তাদের দেশে আরো অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অস্ট্রিয়ায় আর অভিবাসী না নেয়ার সিদ্ধান্তের পর হাঙ্গেরির একটি নিবন্ধন শিবির থেকে অভিবাসন প্রত্যাশীরা বেরিয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পিপার স্প্রে করে পরিস্থিতি সামলায়। স্পেন এবং মেসিডোনিয়াতেও অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়েছে।

ইজিয়ান সাগর থেকে সোমবারও ৬১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিক কোস্টগার্ড সদস্যরা। অভিবাসী সমস্যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি অর্থসাহায্য চেয়েছে গ্রিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীঅভিবাসী সংকটইউরোপে অভিবাসীইউরোপে অভিবাসী সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT