চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলেমদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ভাস্কর্য নিয়ে ওঠা বিতর্কের মধ্যে আলেম-ওলামাদের সঙ্গে এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আরও আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো।

সোমবার রাতে ইস্যুতে আলেম-ওলামাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মঙ্গলবার সকালে সচিবলায়ে ওই বৈঠক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তি-শৃঙ্খলা যাতে নষ্ট না হয় এবং কোথাও যাতে ভাঙচুর না হয়; সরকারবিরোধী আন্দোলন যাতে কোথাও না হয়- এই বিষয়গুলোতে তারা আমাদের সাথে ঐক্যমতে এসেছেন। ফেসবুকে যেসব অপপ্রচার হচ্ছে সেদিকে নজর রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আলেম-ওলামারা।’

‘‘তারা আমাদের স্পষ্ট জানিয়েছেন, পাঁচটি দাবি যেটা করেছেন, তা আমাদের সাথে আরও আলাপের মাধ্যমে সমাধান করতে চান। আমরা অনেক দূর এগিয়েছি। আমরা আশা করি এই বিষয়গুলো সমাধান করতে পারবো।’’

তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার কখনো নতজানু নীতিতে বিশ্বাস করে না। তারাও স্বীকার করেন, প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান। সংবিধান পরিপন্থী কোনো কিছুই সরকার করবে না। আমরা আলোচনার মাধ্যমে সব নিষ্পত্তি করতে চাই।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘আমরা কোনো ধর্মকে অবজ্ঞা করবো না, কিন্তু নতজানু নীতিতেও আওয়ামী লীগ বিশ্বাস করে না। সংবিধানের বাইরে গিয়ে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাস্কর্য থাকবে না, এমন কোনো প্রস্তাব তারা দেয় নি। তবে সেখানে একটা মিনার করা যায় কি না সেই কথা তারা বলেছে।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে প্রথম ভ্যাকসিন নিলেন নার্স সান্ড্রা

পরবর্তী

পুলিশে যুক্ত হচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার

পরবর্তী

পুলিশে যুক্ত হচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার

স্বপ্নের সেরা দলে মেসি-রোনালদো, ম্যারাডোনা-পেলে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT