বাংলাদেশ

আম্পানের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশকে ১১ লাখ ইউরো

European Union flag with yellow stars and text on blue background. Channel i News - চ্যানেল আই নিউজ

European Union flag featuring yellow stars on a blue background with the text ‘European Union’ in the center. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপার সাইক্লোন আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ১১ লাখ ইউরো দিবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাসস জানায়, ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমরা বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে কোনো প্রকার বিলম্ব না করেই ঘূর্ণিঝড় দুর্গত এলাকার জনগণকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

‘‘এই ঝড় এমন এক সময়ে আঘাত হানে, যখন দেশটিতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে জনগণের সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করা খুবই গুরুত্বপূর্ণ।’’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি সংকটের ওপর এটি আরো একটি সংকট।

জ্যানেজ লিনার্কিক আরও বলেন, ইইউ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ জনগণের তাৎক্ষণিক প্রয়োজনটি শনাক্ত করবে এবং মানবিক সহায়তার পাশাপাশি মহামারীর বিস্তার থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়ও পদক্ষেপ নেবে।

কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতে এই দুঃখজনক ঘটনার খবর শুনে আমরা মর্মাহত হয়েছি। তিনি এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানিতে দুঃখ ও শোক প্রকাশ করেন।

জ্যানেজ লিনার্কিক আরও জানান, এই ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ইইউ’র কোপার্নিকাস জরুরি ব্যবস্থাপনা সাভির্স বাংলাদেশ ও ভারতকে স্যাটেলাইট ম্যাপ দিয়ে সহায়তা করছে।

বিষয়:আম্পান ইইউ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…