জুলাইয়ে যুক্তরাষ্ট্রে শুরু হবে ফ্যাদম ইভেন্ট। এই বছর থেকে এখানে চালু হতে যাচ্ছে ‘বেষ্ট অব বলিউড ইভেন্ট সিরিজ’। আয়োজনের সাথে সংশ্লিটরা বলেছেন, এবার অন্তত বলিউডের দুটি মুভি এখানে দেখানো হবে। আর তা হলো ‘বীরজারা’ এবং ‘দেবদাস।’
‘দেবদাস’ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং ঐশ্বরিয়া রাই। অন্যদিকে ‘বীরজারা’ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, প্রীতি জিনতা এবং রানী মুখার্জি।
এ বছর ফ্যাদম ইভেন্টের অংশ হতে পেরে খুশি হয়েছেন ‘দেবদাস’ আর ‘বীরজারা’ ছবির প্রযোজকেরা। ফ্যাদম ইভেন্ট কর্তৃপক্ষ বলেছেন, আগামী বছর থেকে অন্তত বলিউডের ছয়টি মুভি দেখানো হবে ইভেন্টে। নির্ধারিত সময়ের আগে অনলাইনে ছবির টিকিট এবং লোকেশন পাওয়া যাবে। মিড–ডে।








