চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটে সম্মানিত সেরেনা-ভেনাসের বাবার বায়োপিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসের বাবা এবং কোচ রিচার্ড উইলিয়ামসের জীবনীর উপর নির্মিত বায়োপিক ‘কিং রিচার্ড’ ২০২১ সালের সেরা ১০টি চলচ্চিত্রের একটি হিসেবে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট পুরস্কারে সম্মানিত হয়েছে।

জ্যাচ বেলিনের চিত্রনাট্য এবং রেইনাল্ডো মার্কাস গ্রিন পরিচালিত এই বায়োপিকে রিচার্ড উইলিয়ামসের ভূমিকায় অভিনয় করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। ভেনাস উইলিয়ামস এবং সেরেনা উইলিয়ামসের চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন সানিয়া সিডনি এবং ডেমি সিঙ্গেলটন। বিখ্যাত উইলিয়ামস বোনদ্বয় বায়োপিকটির নির্বাহী প্রযোজকের দায়িত্বে ছিলেন।

গত ২ সেপ্টেম্বর ৪৮তম টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালে বায়োপিকটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এবং ৯ নভেম্বর ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং এইচবিও ম্যাক্স স্ট্রিমিংয়ে প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। ‘কিং রিচার্ড’ ২২ মিলিয়ন ইউএস ডলারের বেশি আয় করেছে।

বায়োপিকে সেরেনা ও ভেনাসের আজকের এই অবস্থান তৈরিতে তাদের বাবার সংগ্রামের বিষয়টি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। উইলিয়ামস বোনদের জন্মের আগেই তাদের বাবা রিচার্ড উইলিয়ামস সন্তানদের পেশাদার টেনিস খেলোয়াড়ে পরিণত করতে এবং সাফল্য অর্জনের জন্য নিজের পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন।

‘কিং রিচার্ড’-এ আমেরিকার বর্ণবাদের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে ভেনাস ও সেরেনা কীভাবে সংকীর্ণতার প্রাচীর ভেঙে এগিয়ে গেলেন সেই গল্প।

রিচার্ড তার মেয়েদের জন্য একজন পেশাদার কোচ খুঁজে পেতে অক্লান্ত পরিশ্রম করছিলেন। যদিও তখন তার মেয়েদের কোচিং করানোর জন্য অর্থ ব্যয় করার সামর্থ্য ছিল না। তাদের স্কিল প্রমাণের জন্য ব্রশিউর এবং ভিডিও টেপ তৈরি করেও কাজের কাজ কিছুই হচ্ছিল না।

Reneta

এভাবে একদিন অনেক চেষ্টার পরে রিচার্ড তার মেয়েদের কোচ পল কোহেনের সাথে দেখা করতে নিয়ে যান। ওই সময় তিনি জন ম্যাকেনরো এবং পিট সাম্প্রাসের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন। ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি উইলিয়ামস বোনদের অনুশীলন দেখতে রাজি হন। তাদের স্কিল দেখে পল কোহেন মুগ্ধ হয়ে যান। প্রথমে পল কোহেন বিনামূল্যে কোচিং করাতে রাজি না থাকলেও পরে তিনি ভেনাস উইলিয়ামসকে কোচিং করাতে সম্মত হন। অপরদিকে, সেরেনা তার মা ব্র্যান্ডির সঙ্গে অনুশীলন চালিয়ে যান। এরপরে উঠে এসেছে উইলিয়ামস বোনদ্বয়ের এগিয়ে যাবার গল্প।

বায়োপিকে উইলিয়ামস বোনদের নিয়ে তাদের বাবা রিচার্ড উইলিয়ামসের চেষ্টা, একাগ্রতার প্রতিটি দুর্দান্ত ঘটনা আসলে জীবন যুদ্ধ জয়ের ইতিহাস। এই মুভিতে মূলত জীবন সংগ্রামে হাল না ছাড়ার বার্তাই যেন তুলে ধরা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিং রিচার্ডবায়োপিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT