চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকানদেরও ইরাকে প্রবেশে পাল্টা নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে যে ৭টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে মানুষ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে ইরাক একটি। তাই এর পাল্টা জবাব হিসেবে ইরাকেও আমেরিকানদের প্রবেশ নিষিদ্ধ করার ডাক উঠেছে।

ইরাকের এক পার্লামেন্টারি প্যানেল ট্রাম্পের ‘মুসলিম নিষিদ্ধকারী’ নির্দেশের ‘ফিরতি নীতি’ হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ইরাকে প্রবেশ নিষিদ্ধ করতে বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ইরাকি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি রোববার এক বিবৃতিতে বলেন, “সন্ত্রাসের যুদ্ধে সবচেয়ে বিপদে রয়েছে ইরাক… আর সেই ইরাকিদের সঙ্গেই এরকম আচরণ খুবই অন্যায়।”

শুক্রবার সিরিয়া,ইরান ও ইরাকসহ মোট ৭টি মুসলিম-প্রধান দেশ থেকে শরণার্থী ও ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ৯০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়ার নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি শরণার্থী নথিকরণ কার্যক্রম ১২০ দিনের জন্য প্রত্যাহার করেন।

এ ব্যাপারে আলোচনা করতে পার্লামেন্টারি প্যানেল একত্রে বসে এ সিদ্ধান্ত নেয় এবং সরকারের প্রতি আহ্বান জানায়।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী ইস্যুর জবাবে ইরানে মার্কিন নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার হুমকি দেয় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত না পাল্টালে ইরানেও মার্কিন নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীইরাকডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT