চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি যখন চাইব, তখনই খেলবে এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

‘ব্যাপারটা খুবই সহজ। আগে কিংবা পরে যখনই হোক না কেন, আমাদের কাইলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে অভ্যস্ত হতে হবে। যখন তাকে খেলাতে চাই, তাকে খেলাব। আর যখন খেলাব না, বিষয়টা একইরকম হবে। এটি সবার জন্য একটা বার্তা। যদি মনে করেন, এমন একজন খেলোয়াড়কে বিবেচনা করব যে মাঠে ঝিমিয়ে পড়ছে, আমি তেমনটা নই।’

লিগ ওয়ানের ম্যাচে স্টেড রেনের বিপক্ষে ফ্রেঞ্চ তারকা এমবাপেকে খেলার মাঝে বেঞ্চে বসানো নিয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন পিএসজির কোচ লুইস এনরিকে।

পার্ক ডে প্রিন্সেসে রোববার ম্যাচের ৬৫ মিনিটে এমবাপের পরিবর্তে গঞ্জালো রামোসকে মাঠে নামান এনরিকে। পিএসজি কোচের এ কৌশল ম্যাচের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে।

আমিন গৌরির লক্ষ্যভেদে ৩৩ মিনিটে পিছিয়ে পড়ে ফরাসি জায়ান্ট দলটি। নির্ধারিত সময় শেষেও স্বাগতিকরা পিছিয়ে থাকায় পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল। রেফারির শেষ বাঁশির আগমুহূর্তে পিএসজির ত্রাণকর্তা হন গঞ্জালো রামোস। যোগ করা সময়ের সপ্তম মিনিটে বল জালে জড়িয়ে নিজেকে প্রমাণ করেন সুপার সাব। খেলা ১-১ গোলে ড্র হয়।

এনরিকে অবশ্য এটিও পরিষ্কার করেন যে কোন খেলোয়াড়কে তিনি দলের ভেতরে আলাদা দৃষ্টিতে দেখছেন না। পুরো দল স্বাভাবিকের চেয়ে কম অনুপ্রাণিত ছিল না বলেও দাবি তার।

‘আমার খেলোয়াড়দের মনোভাব নিয়ে আনন্দিত। কিন্তু কেউ যদি মনে করে যে তাদের ছেড়ে দিতে যাচ্ছি, সেটা করব না। ম্যাচের পরিস্থিতি বদলাতে চেয়েছিলাম। ডেম্বেলেকে নামাতে চাইনি। ভেবেছিলাম তার ব্যথা রয়েছে।’

Reneta

‘আমি সৌভাগ্যবান যে প্রায় ২০ জন অত্যন্ত উচ্চমানের খেলোয়াড়কে কোচিং করাতে পেরেছি। এটাই চাই যে, তারা বুঝতে পারুক, প্রতি মিনিটে লক্ষ্য অর্জন করতে হবে। সর্বোচ্চ প্রতিযোগিতা চাই। চাই প্রত্যেক খেলোয়াড় তার খেলার সময় উপযুক্ত হোক। চাই আমার খেলোয়াড়রা নিজেদের বলুক, যখন শুরুর একাদশে থাকি, তখন আমাকে সুযোগটা সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনরিকেএমবাপেপিএসজিলিড স্পোর্টসস্টেড রেনে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি যে ভুল করেছে, তার খেসারত তাদের দিতে হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী কে?

পরবর্তী

বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী কে?

বাবা হারালেন চিত্রনায়িকা পপি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT