চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি নিষিদ্ধ নায়িকা, তবু আমি হ্যাপি’

মিতুল আহমেদ মিতুল আহমেদ
৭:০১ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

গত দু’দিন ধরেই মিডিয়ায় বহুল চর্চিত একটি নাম প্রসূন আজাদ। কোনো সিনেমা বা নাটকের চমকপ্রদ খবর হয়ে নয়, বরং একান্ত ব্যক্তিগত খবর নিয়ে এবার তিনি সংবাদে। গণমাধ্যমকে একইসঙ্গে প্রেম, বিয়ে এবং ডিভোর্সের খবর জানালেন তিনি। এসব খবরের পাশাপাশি ডিরেক্টর গিল্ডস-এর সিদ্ধান্তে গেল বছরে অভিনয় থেকে এক বছর নিষিদ্ধ থাকার সময়টা কেমন ছিল সে বিষয়গুলো নিয়েও চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি-

প্রসূন, কেমন আছেন?
জ্বী, ভালো আছি..

বেশকিছু দিন ধরে আপনিতো কাজে কর্মে নেই…?
না না। এমনতো না। আমি নাটকে কাজ করিনি। কিন্তু কাজেতো ছিলাম। একটি সিনেমায় অভিনয় করেছি, একটি শর্টফিল্ম-এ অভিনয় করেছি।

এখন কী করছেন?
একটি ধারাবাহিক নাটকে কাজ করছি। রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় নাটকের নাম ‘যখন কখনো’। দুইদিন শুটিং হয়েছে। মাঝখানে একদিন(বুধবার) গ্যাপ গেল, আবার বৃহস্পতিবার থেকে শুটিং।

একটা সিনেমায় কাজ করেছেন বললেন, সেটা কার সিনেমা?
এফডিসির একটি সিনেমায় কাজ করেছি। সিনেমার মান ‘ভোলা’। শফিকুল ইসলাম সোহেলের পরিচালনা। এই বছরের এপ্রিলে শুটিং হয়েছে। ছবিতে আমি ছাড়াও সহ-শিল্পী হিসেবে আছেন বাপ্পী ও আয়রিন। ভোলা ক্যারেক্টারটিতে পরিচালক নিজেই অভিনয় করেছেন।

এক বছর নিষিদ্ধ ছিলেন, একজন অভিনেত্রীর জীবনে নিষিদ্ধকালীন সময়টা আসলে কেমন?
আমার আসলে এই গ্যাপটা (নিষিদ্ধকালীন সময়) দরকার ছিল। না হলে বুঝতাম না আমি আসলে মানুষের কতো প্রিয়। আমিতো নিষিদ্ধ নায়িকা, তবুও আমি হ্যাপী। এই নায়িকাকে যে সবাই এতো ভালোবাসে আমি জানতামই না। তবে একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু এখনো নিষিদ্ধই আছি। এখনো আমার উপর থেকে নিষেধাজ্ঞা ওঠে যায়নি।

কী বলেন, তাহলে আপনি যে অভিনয়ে ফিরলেন?
নিষেধাজ্ঞা উঠে যাবে বোধ হয় অক্টোবরের ৩১ তারিখে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে আবার অভিনয় শুরু করলেন, আপনিতো আবার নিষিদ্ধ হতে পারেন?
আমি কাউকে চিনি না। কারো সাথে যোগাযোগ নাই। আমি আসলে ফ্রিল্যান্সার একজন আর্টিস্ট। আমাকে আটকানোর কিছু নাই, আমাকে নিষিদ্ধ করার কিছু নাই।

যে অভিযোগের ভিত্তিতে আপনি নিষিদ্ধ হয়েছিলেন, এটা কি ঠিক সিদ্ধান্ত ছিল বলে আপনার মনে হয়?
আমার বিরুদ্ধে যে কী অভিযোগ ছিল সেটাইতো নিশ্চিত না। এখনো আমি জানি না, আমি কেনো নিষিদ্ধ হয়েছিলাম। কারণটাই খুঁজে পাইনি। আমি মনে করি, একজন আর্টিস্ট একটা দেশের না। আর্টিস্ট সবার জন্য। আমাকে এইসব নিষেধাজ্ঞা দিয়ে লাভ হয় নাই। আমি আমার মত কাজ করেছি। কাজ করছি।

আপনার সিনেমা ‘মৃত্যুপুরী’র কি খবর?
অইটার ডাবিং বাকি। কবে ডাবিং শুরু হবে এখনো জানি না।

নতুন সিনেমায় কাজ করার কোনো খবর…?
শিগগির নতুন সিনেমায় কাজ শুরু করবো। তার আগে ভালো স্ক্রিপ্ট খুঁজে নেই।

এবার আপনার ব্যক্তিগত বিষয়ে একটু কথা বলি, আপনার প্রেম বিয়ে ডিভোর্স নিয়ে…?
প্রেম, বিয়ে ডিভোর্স নিয়ে মিডিয়ায় যা এসে দু’দিন ধরে তার সবই সত্য। যা যা বলা হয়েছে তার বাইরে আর কিছু বলার নাই।

তারমানে গোপনে বিয়ে করেছেন এটা সত্য, এবং শিগগির আপনাদের ডিভোর্সও হয়ে যাচ্ছে?
হ্যাঁ। সবই সত্য।

আপনার বিয়ে, ডিভোর্স এগুলো আপনার পরিবার কীভাবে দেখছে?
আমি কাজ করতে চাই। কাজ নিয়ে বিজি থাকতে চাই। এর বাইরে আর কিছু চাইছি না আপাতত…

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুল কোর্ট সভায় ‘সুপ্রিম কোর্ট দিবস’ পালনের সিদ্ধান্ত

পরবর্তী

পূর্ণিমার ছবি পোস্টের পেছনের গল্প

পরবর্তী
purnima

পূর্ণিমার ছবি পোস্টের পেছনের গল্প

সৌদি আরব-যুবরাজ

সৌদি আরব সব ধর্মের জন্য উন্মুক্ত: সৌদি যুবরাজ

সর্বশেষ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT